নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩

নেপালের মাঠে তাদের হারানো বেশ কঠিন। যার ব্যতিক্রম হয়নি শনিবার। ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে বাংলাদেশ স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। 

শনিবার দশরথ স্টেডিয়ামে শুরু থেকে স্বাগতিক দর্শকদের সামনে সমানে সমান লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেয়নি। আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর খেলা হয়েছে। তবে গোলের আক্রমণ অপেক্ষাকৃত কম দেখা গেছে। তাই গোলের দেখা মেলেনি।

হিমালয়ের দেশটির বিপক্ষে বাংলাদেশ দলে সবশেষ সিঙ্গাপুর ম্যাচের ৫ জন ছিলেন না। শুরু থেকে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া খেলছেন। আছেন স্ট্রাইকার সুমন রেজা। আর তেকাঠির নিচে চোটের কারণে মিতুল মারমার জায়গায় আছেন সুজন হোসেনও।

ম্যাচে বাংলাদেশ ভয় ধরায় ৯ মিনিটে। জামালের ক্রসে তপুর হেড কিরণ জেমজং প্রতিহত করেন।

আবার নেপালও সুযাগ পায়। ৩০ মিনিটে ফ্রি কিক থেকে অনন্ত তামাংয়ের ব্যাক হেড পোস্টে ঢোকার মুহূর্তে সুজন হোসেন ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

৩৯ মিনিটে রহমতের লম্বা থ্রো-ইন থেকে পাওয়া বল গোলকিপার কিরণ প্রতিহত করলে সুমন রেজা পেয়ে বাঁ পায়ে ক্রস বারের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন।

বিরতির পর শাহরিয়ার ইমন, কাজেম শাহ ও তাজ উদ্দিনরা নামলেও ম্যাচের ফলে কোনও পরিবর্তন হয়নি। খেলা চলেছে অনেকটা আগের মতোই। তবে গোল করার মতো সুযোগ এসেছে কম।

৫৯ মিনিটে তো সাদ উদ্দিন আর একটু হলে লাল কার্ড পেয়েও পাননি। বেঁচে গেছেন। ৭৬ মিনিটে তাজ উদ্দিনের বক্সের বাইরে থেকে বুলেট গতির শট কিরণ কোনওমতে আটকে দেন।

৯ সেপ্টেম্বর বাংলাদেশ একই মাঠে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নেপালের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে। 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম