কাঠমান্ডুতে কারফিউ,  ‘হোটেলবন্দি’ বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৬

মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে সোমবার নির্ধারিত সূচি অনুযায়ী জামাল ভূঁইয়াদের অনুশীলন থাকলেও সেখানকার তরুণদের বিক্ষোভের প্রভাব পড়েছে তাতে। সহিংসতা ছড়িয়ে পড়ায় রাজধানী কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে। যে কারণে হোটেলেই কাটাতে হয়েছে বাংলাদেশ দলকে। পুরোটা সময় হোটেলবন্দি ছিলেন জামাল ভূঁইয়ারা। বিষয়টি নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র। 

নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশ ফুটবল দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব সংবাদমাধ্যমকে বলেছেন, ‘নেপাল সময় বিকাল সোয়া ৩টায় আমাদের অনুশীলন ছিল। দুপুর আড়াইটার দিকে জানানো হয় বাইরের পরিস্থিতি উত্তপ্ত। ফলে এই সময়ে অনুশীলনের জন্য রওনা হওয়া যাবে না। বাংলাদেশ দল এখন নিরাপদে হোটেলেই অবস্থান করছে।’

রবিবার বাংলাদেশ দল ছিল বিশ্রামে। অনুশীলন করতে না পারলেও আগামীকালের ম্যাচ উপলক্ষে আজ সকালে দুই দলের কোচ-অধিনায়ক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন। 

দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে তরুণদের বিক্ষোভে উত্তাল এখন নেপাল। বিক্ষোভকারীরা সোমবার সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়েছে নেপাল পুলিশ। বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষে সর্বশেষ ছয়জন নিহত হওয়ার খবর মিলেছে। সহিংসতা ছড়িয়ে পড়ায় রাজধানীতে কারফিউ জারি করা হয়েছে। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী