থুতু মেরে আরও তিন ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬

লিগস কাপ ফাইনালে প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের এক কর্মকর্তাকে থুতু মেরে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন লুইস সুয়ারেজ। অভব্য আচরণে এবার তাকে লিগে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস)।  

ঘটনাটা ছিল ৩১ আগস্টের। ফাইনালে মায়ামিকে ৩-০ গোলে হারায় সিয়াটল। শেষ বাঁশির পর উত্তেজনা চরমে উঠলে ধস্তাধস্তি শুরু হয়। সতীর্থ ও কোচদের ধরে রাখতে হয় সুয়ারেজকে। তখনই এক পর্যায়ে তিনি প্রতিপক্ষ দলের সদস্যের দিকে থুতু মেরে বসেন। এই ঘটনায় ইন্টার মায়ামি ফরোয়ার্ড ১৩ সেপ্টেম্বর শার্লট এফসি, ১৬ সেপ্টেম্বর সিয়াটল সাউন্ডার্স ও ২০ সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ মিস করবেন।

অবশ্য ওই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সবার কাছে ক্ষমা চেয়েছিলেন উরুগুয়ে তারকা। সেখানে বলেছিলেন, ‘এটা ছিল ভীষণ চাপ ও হতাশার মুহূর্ত। খেলা শেষ হওয়ার পরপরই কিছু ঘটেছিল, যা মোটেই ঠিক হয়নি। সেজন্য আমার এমন প্রতিক্রিয়াও কোনওভাবে ন্যায্য নয়।’

নিজের ভুল স্বীকার করে তার বক্তব্য, ‘আমি একটি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এমন ভাবমূর্তি আমি আমার পরিবারের সামনে তুলে ধরতে চাই না, যারা আমার ভুলের কারণে কষ্ট পায়। আমার ক্লাবের সামনেও নয়, যারা এরকম কিছুর মাধ্যমে প্রভাবিত হয়।’ 

/এফআইআর/  
সম্পর্কিত
বিশ্বকাপের আগে চোট শঙ্কায় মাঠ ছাড়লেন মেসি
অবশেষে মেসির নৈপুণ্যে নতুন স্টেডিয়ামে জয় দেখলো মায়ামি 
মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি 
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী