মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি 

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৬, ১১:৪৬আপডেট : ১৪ মে ২০২৬, ১১:৪৬

বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে দেখা পেয়েছেন জোড়া গোল। তার জোড়ায় এবং আরও দুটি গোলে অবদান রেখে মেজর লিগ সকারে এফসি সিনসিনাটিকে ৫-৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

চলতি মৌসুমে এমএলএসে ১২ ম্যাচে কাতার বিশ্বকাপ জয়ী তারকার গোলসংখ্যা এখন ১১। সর্বশেষ এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি।

৮ গোলের ম্যাচে শুরুতে ২৪ মিনিটে ম্যাট মিয়াজগার দুর্বল ক্লিয়ারেন্স থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। ৪১ মিনিটে কেভিন ডেনকের পেনাল্টিতে সমতায় ফেরে সিনসিনাটি। বিরতির পর পাভেল বুচা কাছ থেকে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে নেন। তবে ৫৫ মিনিটে আবারও জ্বলে ওঠেন মেসি। রদ্রিগো দে পলের ক্রস থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপিয়েছেন। 

৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে স্বাগতিকদের আবারও এগিয়ে দেন সিনসিনাটির ব্রাজিলিয়ান প্লেমেকার ইভান্ডার। এরপর ম্যাচে মায়ামিকে ফেরাতে ভূমিকা রাখেন মেসি। ৭৯ মিনিটে তরুণ আর্জেন্টাইন মাতেও সিলভেত্তির গোল বানিয়ে দিতে অবদান রাখেন। পরে মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে গোল করে ব্যবধান দাঁড় করান ৪-৩।

৮৯ মিনিটে ম্যাচের শেষ গোলটিতেও বড় ভূমিকা ছিল মেসির। সিলভেত্তির ক্রসে পা বাড়িয়ে ডান পায়ে শট নেন ৩৮ বছর বয়সী এই তারকা। বল পোস্টে লেগে গোলরক্ষক রোমান সেলেন্তানোর গায়ে লেগে জড়ায় জালে। যা হয়ে যায়  আত্মঘাতী গোল।

/এফআইআর/
সম্পর্কিত
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
মেসির বক্তব্য নিয়ে বিতর্ক, আসল সত্য জানালেন ম্যাক অ্যালিস্টারের বাবা
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
সর্বশেষ খবর
সমাধান খুঁজতে গিয়ে হ্যাকার বনে গেলো এআই! চালালো সাইবার হামলা
সমাধান খুঁজতে গিয়ে হ্যাকার বনে গেলো এআই! চালালো সাইবার হামলা
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার