ফেডারেশন কাপের ড্রয়ের দিনে পুরস্কার পেলেন আলফাজ-দিয়াবাতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭

২৩ সেপ্টেম্বর থেকে ফেডারেশন কাপ ফুটবল দিয়ে নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে।  টুর্নামেন্টের ড্রয়ের পাশাপাশি গত মৌসুমে সেরা হওয়াদের পুরস্কারও দেওয়া হয়েছে শনিবার। 

বাফুফে ভবনে হওয়া ড্রয়ে একই গ্রুপে পড়েছে গত আসরে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী  ফর্টিস এফসি, পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘ। ‘এ’ গ্রুপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের রানার্সআপ আবাহনীর সঙ্গে পড়েছে রহমতগঞ্জ, ব্রাদার্স,ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব ও পিডব্লিউডি।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ চার দল খেলবে কোয়ালিফায়ার্সে। দুই গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে কোয়ালিফায়ার্স-১ ম্যাচ। জয়ী দল উঠে যাবে ফাইনালে। এলিমিনেটরে খেলবে দুই গ্রুপের রানার্সআপ দুই দল। কোয়ালিফায়ার্স-২ এ এলিমিনেটর ম্যাচের জয়ী দল খেলবে কোয়ালিফাইয়ার্স-১ এ পরাজিত দলের বিপক্ষে। এই ম্যাচে জয়ী দল উঠবে ফাইনালে।

আগামী ১৯ সেপ্টেম্বর হবে চ্যালেঞ্জ কাপ। এর ৩দিন পর ২৬ সেপ্টেম্বর শুরু হবে প্রিমিয়ার লিগ।

গত মৌসুমের সেরাদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। এদিকে, একই অনুষ্ঠানে গতবারের সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং ১৯ গোল করে গত লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। যদিও এবার খেলছেন মোহামেডানের জার্সি পরে। সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন মোহামেডানের সুলেমানে দিয়াবাতে। যদিও তিনি যোগ দিতে পারেননি।

সর্বোচ্চ গোলদাতার ক্রেস্ট হাতে নিয়ে বোয়েটাং বলেছেন, ‘এটি আমার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি। ২০২১ সালে ঘানার দ্বিতীয় স্তরের লিগে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলাম। বাংলাদেশে প্রথম মৌসুম ছিল গতবার। প্রথমেই সর্বোচ্চ গোলদাতা হতে পারবো ভাবিনি। এখন ক্লাব বদল করে মোহামেডানে এসেছি। এখানেও সর্বোচ্চ গোলদাতা হতে চাই।'

সেরা কোচ হয়েছেন মোহামেডানের আলফাজ আহমেদ। এছাড়া দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন পিডব্লিউডি’র মিনহাজুল করিম স্বাধীন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি