ফেরান তোরেসের জোড়া গোলে গেতাফেকে উড়িয়ে দিলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪

লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে বার্সেলোনা। শনিবার রাতে কাতালানরা গেতাফেকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে। জোড়া গোল করেছেন ফেরান তোরেস।

ম্যাচের ১৫ মিনিটে দানি ওলমোর কাটব্যাক থেকে প্রথম গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড। ২০ মিনিট পর রাফিনহার পাস পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান তিনি। লিগে এটি ছিল তার চতুর্থ গোল।

চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসলের বিপক্ষে জয়ের নায়ক মার্কাস র‌্যাশফোর্ড দ্বিতীয়ার্ধে রাফিনহার বদলি হয়ে নামেন। নেমেই আক্রমণে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ৬২ মিনিটে তার পাস থেকে দানি ওলমো নিশ্চিত করেন দলের তৃতীয় গোল।

ম্যাচের শুরুতে অবশ্য সুযোগ এসেছিল গেতাফের। ২৫ গজ দূর থেকে ফ্রি-কিক পেয়েও রাফিনহার শট হয় লক্ষ্যভ্রষ্ট। প্রথমার্ধে বলের দখল বার্সার হাতে থাকলেও বারবার ছোট ছোট ফাউলের কারণে ছন্দ পাচ্ছিল না ম্যাচে। তবে ১৫ মিনিটে রাফিনহার নিখুঁত পাস থেকে ওলমোর ব্যাকহিল অ্যাসিস্টে ফেরান তোরেস গোল করে দলকে এগিয়ে নেন।

২৮ মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন রবার্ট লেভানডোভস্কি। কিন্তু পেদ্রির নিচু ক্রসে তিনি ঠিকমতো বল স্পর্শ করতে ব্যর্থ হন। ৩২ মিনিটে সময় নষ্ট করায় হলুদ কার্ড দেখেন রাফিনহা। তবে দুই মিনিট পর মাঝমাঠ থেকে বল নিয়ে দুর্দান্ত পাস দেন ফেরানকে, আর তোরেস দ্বিতীয়বারের মতো জালে বল পাঠান।

বিরতির আগেই হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন ফেরান। তবে তার জোরালো শট ক্রসবারে লেগে ফিরলে বঞ্চিত হন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গেতাফে ম্যাচে ফিরতে পারতো। হাভি মুনিওসের শট অল্পের জন্য বাইরে চলে যায়। তবে ৬২ মিনিটে র‌্যাশফোর্ডের তৈরি করা আক্রমণ থেকে গোল করে ম্যাচে বার্সার জয় নিশ্চিত করেন ওলমো।

৫ ম্যাচে বার্সার সংগ্রহ ১৩ পয়েন্ট। সমান ম্যাচে শীর্ষে থাকা রিয়ালের অর্জন ১৫। 

 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী