পাকিস্তানকে হারানোর পর যা বললেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৭

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দাপট দেখিয়ে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপার আরও কাছে গোলাম রব্বানী ছোটনের দল। এখন লক্ষ্য ট্রফি জয়।

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সেমিফাইনালের তৃতীয় মিনিটে গোল করেন নাজমুল হুদা ফয়সাল। পরের মিনিটে লিড দ্বিগুণ করেন অপু রহমান। তবে ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। খেলা শেষে ফয়সাল বলেছেন, ‘আমার দল ফাইনালে উঠেছে, অনেক ভালো লাগছে। দলের সবাইকে ধন্যবাদ জানাই, এটা (ম্যাচ সেরার পুরস্কার) তাদের জন্যই পেয়েছি।’ 

টুর্নামেন্টের গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে সমান ৪-০ গোলে হারিয়ে সেমিতে ওঠে বাংলাদেশ। আজও জয়ের ধারাবাহিকতা ছিল। দলের এমন পারফরম্যান্সে খুশি কোচ। ম্যাচ শেষে বলেছেন, ‘প্রথমে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমাদের যে লক্ষ্য তার কাছাকাছি চলে এসেছি। দুর্দান্ত পারফরম্যান্স, পরিশ্রম ও ডিসিপ্লিন ফুটবল খেলে এখানে আসছি। সবার কাছে দোয়া চাই। তারা আমাদের যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন সেটা যেন অব্যাহত থাকে। ছেলেরা যেন সুস্থভাবে ফাইনাল খেলতে পারে এবং আমরা আমাদের লক্ষ্যে যেন পৌঁছাতে পারি।’
আগামী শনিবার সাফের ফাইনাল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি