জেএফএ কাপে চ্যাম্পিয়ন রংপুরের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৯

জেএফএ কাপ অনূর্ধ্ব ১৪ নারী চ্যাম্পিয়নশিপে ফাইনাল পর্বে শিরোপা পেয়েছে রংপুর জেলা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফাইনালে রংপুর টাইব্রেকারে ৩-২ গোলে ঠাকুরগাঁও জেলাকে হারিয়েছে।

রাজশাহীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নির্ধারিত সময় খেলা শেষ হয় ১-১ গোলে। ম্যাচের ১৫ মিনিটে গোল করে রংপুরকে লিড এনে দেন অনন্যা। এর ঠিক ১৫ মিনিট পরেই ঠাকুরগাঁওকে সমতায় ফেরান রুনা আক্তার। বাকি সময়ে চেষ্টা করেও গোলের দেখা পায়নি দুই দল। শেষ পর্যন্ত টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। 

এর আগে প্রথম সেমিফাইনালে চাঁপাইনবাবগঞ্জকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে আসে রংপুর। আরেক সেমিফাইনালে ময়মনসিংহ জেলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ঠাকুরগাঁও। 

চ্যাম্পিয়ন হয়ে রংপুর জেলা পেয়েছে ৫০ হাজার টাকা। রানার্সআপ দল পেয়েছে ২৫ হাজার টাকা। এর আগে প্রতি দল ৪৫ হাজার টাকা করে পেয়েছিল অংশগ্রহণ ফি।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী