এক ঘণ্টায় শেষ বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৭

বাংলাদেশ ও হংকং ম্যাচের গ্যালারি ও ক্লাব হাউসের টিকিট শেষ হতে সময় লাগেনি। রবিবার  অনলাইনে শুরু হয় টিকিট বিক্রি। এক ঘণ্টা যেতে না যেতেই শেষ হয়ে যায় সব টিকিট।

আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের এই ম্যাচ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪০০ টাকা মূল্যের সাধারণ গ্যালারি ও ক্লাব হাউসের জন্য আড়াই হাজার টাকা মূল্যে মোট প্রায় ১৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। তবে ভিআইপিসহ অন্য টিকিট বিক্রির ঘোষণা এখনও দেওয়া হয়নি। সেই টিকিটগুলো অন্যভাবে বিক্রির চিন্তা ভাবনা বাফুফের। কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গ্যালারির ১৮ হাজার ও ক্লাব হাউসের এক হাজার টিকিট এক ঘণ্টার মধ্যে বিক্রি শেষ। এবার আর কোনও সমস্যা হয়নি। যারা কিনেছেন তারা ঝামেলা ছাড়াই পেয়েছেন। এখন আমরা অন্য ক্যাটাগরির টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের