বৃথা গেলো সুয়ারেজের লড়াই, শিকাগোতে ডুবলো মায়ামি

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২৫, ১২:৩৮আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১২:৩৮

টানা লড়াইয়ে ক্লান্ত ইন্টার মায়ামিকে রীতিমতো উড়িয়ে দিয়ে এমএলএস প্লে-অফ নিশ্চিত করেছে শিকাগো ফায়ার। মঙ্গলবার ফর্ট লডারডেলে ৫-৩ গোলের রোমাঞ্চকর জয়ে ২০১৭ সালের পর প্রথমবার প্লে-অফ নিশ্চিত করেছে শিকাগো। 

ম্যাচে এক পর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে পড়েও দারুণ লড়াই করে মায়ামিকে সমতায় ফেরান লুইস সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে উরুগুয়ের অভিজ্ঞ ফরোয়ার্ডের জোড়া গোল স্কোর লাইন ৩-৩ করলেও শেষ পর্যন্ত ভেঙে পড়ে মায়ামি খেলোয়াড়দের ক্লান্ত শরীর। শেষ দশ মিনিটে আরও দুই গোল হজম করে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিদের।

শিকাগোকে এই সাফল্যে নতুন করে আলোচনায় ফিরিয়েছেন সাবেক মার্কিন কোচ বেয়ারহাল্টার। জাতীয় দল থেকে গত বছর বরখাস্ত হওয়ার পর ক্লাব ফুটবলে এটি তার বড় প্রত্যাবর্তন। ম্যাচ শেষে বলেছেন, ‘আমাদের লক্ষ্যই ছিল প্লে-অফে ফেরা। সেটা দুই ম্যাচ হাতে রেখেই হয়ে গেছে। তবে এখানেই থেমে থাকতে চাই না, আরও শক্তিশালী দল গড়ে শিরোপার পথে এগোতে হবে।’

মায়ামির বলের দখল ছিল ভালো, কিন্তু শিকাগোর পাল্টা আক্রমণেই বারবার বিপদে পড়ে তারা। ১১ মিনিটে কর্নার থেকে আইভরিয়ান মিডফিল্ডার জে ডি’আভিলার হেডে এগিয়ে যায় শিকাগো। আধা ঘণ্টা পার হতেই কাউন্টার অ্যাটাক থেকে জনাথন ডিনের দুর্দান্ত গোল ব্যবধান দ্বিগুণ করে।

৩৯ মিনিটে টমাস অ্যাভিলেস এক গোল শোধ করলেও বিরতির আগে আবারও হোঁচট খায় মায়ামি। রোমিনিঙ্গু কুয়ামের আক্রমণ থেকে আসে শিকাগোর তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধে সুয়ারেজ একাই লড়াই চালিয়ে যান। ৫৭ মিনিটে নিচু শটে গোল করে ব্যবধান কমান, আর ৭৪ মিনিটে বাঁকানো শটে সমতায় ফেরান মায়ামিকে। কিন্তু ৮০ মিনিটে জাস্টিন প্লেজার রেনল্ডস কাছ থেকে সহজ গোল করে আবারও এগিয়ে দেন শিকাগোকে।

তিন মিনিট পর ব্রায়ান গুতিয়েরেজ যেন সবকিছু শেষ করে দেন। ২৫ গজ দূর থেকে তার রকেট গতির শট জালে জড়ালে ৫-৩ ব্যবধানে ম্যাচের নিষ্পত্তি হয়ে যায়।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে চোট শঙ্কায় মাঠ ছাড়লেন মেসি
অবশেষে মেসির নৈপুণ্যে নতুন স্টেডিয়ামে জয় দেখলো মায়ামি 
মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি