‘হংকং ম্যাচেও গোল নিয়ে আলাদা প্রস্তুতি চলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২৫, ২০:২৮আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ২০:২৮

সিঙ্গাপুর ম্যাচে সুযোগ পেয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।  একটির বেশি গোল আসেনি। তবে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ভুল করতে চায় না বাংলাদেশ দল। হামজা-শমিতদের নিয়েই গোল করার লক্ষ্য। 

আজ রবিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে ফরোয়ার্ড রাকিব হোসেন বলেছেন, ‘আসলে প্রতি ম্যাচেই আমাদের পরিকল্পনা থাকে গোল করার। প্রতিম্যাচেই এগুলো নিয়ে কাজ হয়। এবারও আলাদাভাবে প্রস্তুতি চলছে। ইনশাহআল্লাহ এই ম্যাচে গোল হবে।’

নিজের পজিশন নিয়ে রাকিব ইতিবাচক কথাই বললেন,‘এটা কোচের সিদ্ধান্ত। আমি যেকোনো পজিশনে খেলতে পারি।’

অনুশীনল নিয়েও সন্তুষ্টি ঝরলো তার কণ্ঠে, ‘অনুশীলন ভালো হচ্ছে। মাঠের বাইরে আমাদের যেমন ভিডিও সেশন ক্লাস হচ্ছে, মাঠে তেমনভাবে অনুশীলন হচ্ছে। সামনে হামজা ও শমিত আসছে। ওরা এলে দলগতভাবে অনুশীলন করতে পারবো। তখন আরও ভালো কিছু হবে।’

হামজা-শমিত খেলায় আগের চেয়ে দল আরও শক্তিশালী।  ফরোয়ার্ডরা বলও পাচ্ছেন বলে জানালেন রাকিব, ‘আসলে এ নিয়ে অনেকভাবেই কাজ হচ্ছে। আমরা মাঠে অনুশীলন করছি, কোচ আমাদের ভুলগুলো দেখিয়ে দিয়েছেন। আমরা সেটা নিয়ে কাজ করছি। আসলে খেলোয়াড় কিন্তু এবার অনেক বেশি নেওয়া হয়েছে; কারণ দুই একজন চোটে আছেন। সব পজিশনেই ব্যাকআপ খেলোয়াড় নেওয়া হয়েছে। আমি মনে করি সমস্যা হবে না। ফরোয়ার্ড কিন্তু সবসময় ভালো বল চায়। এগুলো আমরা আগের চেয়ে বেশি পাচ্ছি। কারণ শমিত ও হামজা খেলার কারণে।’

সিঙ্গাপুর ম্যাচ নিয়ে এখনও আফসোস রাকিবের, ‘সিঙ্গাপুর ম্যাচটা প্রায় ভালোই খেলেছি। আমরা অনেক অ্যাটাক করেছি, অনেক কর্নার পেয়েছি, একটা গোলও করতে পেরেছি। আমরা সেট পিস নিয়ে অনেক কাজ করেছি। হংকংয়ে বিপক্ষে ঘরের মাঠে খেলা। এই ম্যাচটা আমাদের জন্য বাঁচা মরার লড়াই। এখানে যদি পয়েন্ট হারাই, তাহলে আমাদের আশা খুব একটা থাকবে না। চেষ্টা করছি ম্যাচটা যেন ভালোভাবে শেষ করতে পারি’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী