হামজা চৌধুরী ঢাকায়, বিকালে করবেন অনুশীলন

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ অক্টোবর ২০২৫, ১২:১৩আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১২:১৩

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে আজ সোমবার ঢাকা এসেছেন হামজা চৌধুরী। বিমানবন্দরে নেমে উপস্থিত সাংবাদিকদের দিকে হাতও নাড়েন তিনি। 

লন্ডন থেকে বিমানযোগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি যোগ দিয়েছেন টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। 

সোমবার ঢাকায় এসেই আবার বিকালে অনুশীলনে নামার কথা হামজার।আগের দিন জাতীয় স্টেডিয়ামে দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেছিলেন, ‘হামজা কাল সকালেই (সোমবার) আসছে। সব ঠিক থাকলে তিনটি অনুশীলন সেশন করবে আমাদের সঙ্গে।’ 

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ৯ অক্টোবর। সেক্ষেত্রে দলের অনুশীলন সেশনও বাকি আছে তিনটি। নিজের ক্লাব লেস্টার সিটিতে হামজার ম্যাচ ছিল শনিবার। সোয়ানসি সিটির বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে মাঠে নামা হয়নি বাংলাদেশি ডিফেন্ডারের। 

হামজা আসলেও কানাডার প্রবাসী শমিত সোমকে কাবরেরা পাবেন আগামী মঙ্গলবার।  কানাডা প্রিমিয়ার লিগে বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় ম্যাচ আছে শমিতের ক্লাব কাভালরি এফসির। ওই ম্যাচ খেলেই তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন। 

ঢাকার জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচ খেলেই বাংলাদেশ দল রওনা দেবে হংকংয়ের উদ্দেশে। দুই দলের মধ্যকার ফিরতি ম্যাচটি হবে হংকংয়ে ১৪ অক্টোবর।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের