আজ রাতে বাংলাদেশ-হংকং ম্যাচ, দেখবেন কোথায়?

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০২৫, ১৫:৫২আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৮:৫২

এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিবার রাতে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয়ের বিকল্প নেই। কারণ তিন পয়েন্ট না পেলে টুর্নামেন্টে তাদের আশা কার্যত শেষ হয়ে যাবে। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার রাত ৮টায়। দেখাবে টি স্পোর্টস, নাগরিক টিভি। ওটিটি প্ল্যাটফর্মেও থাকছে দেখার সুযোগ। টি স্পোর্টস ডিজিটাল, বংগ বিডি ও ইমপ্রেস টেলিফিল্মের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও দেখা যাবে ম্যাচ।

সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২-১ গোলে হতাশাজনক পরাজয় দলটির আত্মবিশ্বাসে আঘাত হেনেছে। অথচ কয়েক মাস আগেই ভারতে গিয়ে গোলশূন্য ড্র করে আশার আলো দেখিয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় সমালোচনার মুখে পড়েন কোচ কাবরেরা। বিশেষ করে তার দল নির্বাচন ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে। 

প্রতিপক্ষ হংকং চায়না পরিচিত তাদের সংগঠিত রক্ষণভাগ, দ্রুত পাল্টা আক্রমণ এবং শারীরিক শক্তির লড়াইয়ে দৃঢ়তার জন্য। দলটিতে যুক্ত রয়েছেন বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া খেলোয়াড়— ব্রাজিল, স্পেন, ক্যামেরুন, নাইজেরিয়া, ফ্রান্স, জাপান ও স্কটল্যান্ড। যা তাদের আরও শক্তিশালী করেছে।

গত ১০ ম্যাচে বাংলাদেশকে নিয়ে কাবরেরার জয় তিনটি, দুটি ড্র ও হার পাঁচটি।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম