পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ অক্টোবর ২০২৫, ১৯:০০আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৯:১৩

হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। সেখানে লাল জার্সিধারীদেরই আধিক্য। প্রতিকূল পরিবেশে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ প্রথমার্ধে ভালো করতে পারেনি। উল্টো পেনাল্টি থেকে গোল হজম করে ১-০-তে পিছিয়ে থেকে ড্রেসিং রুমে গেছে হাভিয়ের কাবরেরা। 

মঙ্গলবার শুরু থেকে ভালোই চাপ সামলে লড়াই করতে থাকে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে তিনটি পরিবর্তন রেখে একাদশ সাজান কাবরেরা। জায়ান আহমেদ, শমিত শোম ও তপু বর্মণ রয়েছেন একাদশে। নেই ফয়সাল আহমেদ ফাহিম, তাজ উদ্দিন ও মোহাম্মদ সোহেল রানা। অধিনায়ক জামাল ভূঁইয়াও খেলছেন না শুরু থেকে।

রক্ষণ সামলে বাংলাদেশ বারকয়েক প্রতিপক্ষের সীমানায় গিয়েও সুবিধা করতে পারেনি। ৫-৪-১ ছকে কিংবা তা ভেঙে মিডফিল্ড কিংবা আক্রমণে রাকিবের সঙ্গে মোরসালিন যোগ হয়েও কাজের কাজ কিছু হয়নি। বরং হংকং দেখে শুনে খেলে আক্রমণ করেছে। 

শেষ দিকে এসে তাদের একজনের প্রচেষ্টায় ব্যবধান বাড়েনি। বাংলাদেশও সুযোগ তৈরি করে লক্ষ্যে শট নিতে পারেনি। এক গোলে পিছিয়ে থেকে ড্রেসিং রুমের পথে হেঁটেছে। 

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মণ (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি