হামজা বললেন, ‘দিনশেষে একটু হতাশা রয়েই গেলো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৫, ২১:২৩আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২১:৪০

হংকংয়ে হামজা চৌধুরী দারুণ জনপ্রিয়। সেখানকার এয়ারপোর্ট থেকে সব জায়গায় তার ভক্তকুলদের দেখা মিলেছে। মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচশেষে কিছুটা হতাশা প্রকাশ করেছেন হামজা। আবার হংকংয়ের দর্শক ও মাঠ দেখেও উচ্ছ্বসিত তিনি।

ম্যাচের পর হামজা চৌধুরী বলেছেন, ‘দারুণ, একেবারে উঁচুমানের অভিজ্ঞতা। ইংল্যান্ডে খেলেছি, কিন্তু এখানকার এই স্টেডিয়ামটিও সম্ভবত সেরাদের মধ্যে একটি। পরিবেশটা অসাধারণ, গোলপোস্টের পেছনে থাকা সমর্থকদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়, তারা কতটা দুর্দান্ত।’

ফুটবলে দর্শকই বড় প্রাণ। হামজা তাই দর্শকদের ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘এটাই তো ফুটবলে চাই, বিশেষ করে এশিয়ায়। এই খেলাটা আরও বড় হোক, বিশ্বমঞ্চে জায়গা পাক। এ জন্য ধন্যবাদ জানাই হংকংয়ের সমর্থকদের, আর অবশ্যই ধন্যবাদ জানাই বাংলাদেশি সেই সমর্থকদেরও, যারা এখানে পর্যন্ত ভ্রমণ করে এসেছেন।’

বাংলাদেশ পিছিয়ে থেকে ১-১ গোলে ড্র করেছে। হামজা তারপরও ভীষণ হতাশ, ‘আমাদের সামনে আবারও কিছু তৈরি করার মতো ভিত্তি তৈরি হয়েছে, তবে দিনশেষে একটু হতাশা রয়েই গেলো।’ 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী