বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোই সর্বোচ্চ গোলদাতা

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১২:২০আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১২:২৩

বয়স ৪০ বছর হয়ে গেলেও থেমে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাস লিখলেন আবার। মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে জোড়া গোল করে তিনি এখন বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা।

রোনালদো তার ৪০তম ও ৪১তম গোল করে ছাড়িয়ে গেছেন গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজকে। তিনি ১৯৯৮ থেকে ২০১৬ সালের মধ্যে বাছাইপর্বে করেছিলেন ৩৯ গোল।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই পর্তুগিজ তারকা ম্যাচের ২২ মিনিটে নেলসন সেমেদোর ক্রস থেকে দলকে সমতায় ফেরান। এরপর বিরতির আগে নুনো মেন্ডেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে পর্তুগালকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে।

শেষ পর্যন্ত রবার্তো মার্টিনেসের দল ম্যাচটা শেষ করেছে ২-২ ড্রয়ে। ম্যাচটা জিততে পারলে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যেতো। কিন্তু পয়েন্ট ভাগাভাগি করায় বাছাই পর্বে ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০। তারা এখন মূল পর্বের টিকিট কাটার দ্বারপ্রান্তে। নভেম্বর উইন্ডোতে খেলতে নামলেই তারা সেটা নিশ্চিত করবে।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের মালিক রোনালদো এখন চোখ রাখছেন এক অনন্য মাইলফলকে। ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার লক্ষ্য তার সামনে।

/এফআইআর/
সম্পর্কিত
ফুটবলে এটিই হয়তো আমার শেষ বছর: রোনালদো 
মা-ভাইবোন ছিলেন না, রোনালদো-জর্জিনার বিয়েতে কেন এত গোপনীয়তা?
বিয়ের পর ক্লাবে বিশেষ সংবর্ধনা পেলেন রোনালদো
সর্বশেষ খবর
আল আহলিকে হারিয়ে ট্রফি বার্সেলোনার  
আল আহলিকে হারিয়ে ট্রফি বার্সেলোনার  
স্বর্ণের গহনার দাম ফের বাড়লো 
স্বর্ণের গহনার দাম ফের বাড়লো 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে নিয়োগ, আজ থেকে আবেদন শুরু
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে নিয়োগ, আজ থেকে আবেদন শুরু
ফ্লোরেস দ্বীপে ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প
ফ্লোরেস দ্বীপে ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প
সর্বাধিক পঠিত
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক