সাফ ফুটসালে বাংলাদেশ দলে তিন প্রবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৬ অক্টোবর ২০২৫, ১২:৩১আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৮

আগামী বছরের ১৩-২৬ জানুয়ারি প্রথমবারের মতো সাফ ফুটসাল হতে যাচ্ছে।  থাইল্যান্ড অনুষ্ঠিত এই প্রতিযোগিতার জন্য  ২৫ সদস্যের বাংলাদেশ  দলও ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে তিনজন প্রবাসী রয়েছেন।

এর মধ্যে রাহবার খান আগেই খেলেছেন। নতুন দুজন হচ্ছেন ইমান আলম ও ওয়াজি বিন ওহাব ওয়াস্তি।

৫ নভেম্বর থেকে ইরানি কোচ খোদারাহেমির অধীনে ঢাকায় অনুশীলন করার সম্ভাব্য সময় নির্ধারণ হয়েছে। এরই মধ্যে ইরানি কোচের সঙ্গে আরও তিন মাসের চুক্তিও প্রায় সম্পন্ন।

এ নিয়ে ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমবারের মতো সাফ ফুটসাল হবে। আমরা অংশ নিচ্ছি। ইরানি কোচের অধীনে নভেম্বরের শুরু থেকে অনুশীলনও শুরু হবে। আশা করছি সাফে ভালো কিছু করার সুযোগ থাকবে।'

এদিকে সাফ টুর্নামেন্ট ভেন্যু নিয়ে সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল আগেই সংবাদমাধ্যমকে বলেছেন , 'কয়েকটি কারণে এটি দক্ষিণ এশিয়ার বাইরে হচ্ছে। প্রথমত ফুটসাল আয়োজনে সাংগঠনিক দক্ষতা আমাদের অঞ্চলের অ্যাসোসিয়েশনের অনেকের নেই। থাইল্যান্ডের ভেন্যু ও সাংগঠনিক সুবিধা দুটোই দারুণ। আবার সাফের সাতটি দেশ থেকেই থাইল্যান্ডে সরাসরি ফ্লাইট রয়েছে। আমরা চাই সবগুলো দেশই এতে অংশ নেয়।'

সাফের সাতটি ছাড়াও বাইরে থেকে একটি দেশের ফুটসালে খেলার সম্ভাবনা রয়েছে।

/টিএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী