জয়ের ধারায় লিভারপুল, জিতেছে রিয়াল-বায়ার্নও

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ১৩:৩৭আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৩:৩৭

চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। হুগো একিতিকে পুরনো ক্লাবের জালে বল জড়িয়েছেন। তাতে বুধবার রাতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে প্রিমিয়ার লিগ জায়ান্টরা। এদিন চেলসি, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখও জয় পেয়েছে। 

টানা চার ম্যাচে হারের হতাশা নিয়ে জার্মান সফরে গিয়েছিল লিভারপুল। সেই ধারাবাহিকতায় আগের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। তবে ফ্রাঙ্কফুর্টের মাঠে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ইংলিশ জায়ান্টরা।

রাসমুস ক্রিস্টেনসেনের গোলে শুরুতে এগিয়ে যায় স্বাগতিক ফ্রাঙ্কফুর্ট। তবে জুলাইয়ে ৭৯ মিলিয়ন পাউন্ডে ক্লাব বদলে আসা একিতিকে পুরনো দলের জালে বল জড়িয়ে সমতা ফেরান।

৩৯ মিনিটে কর্নার থেকে ভার্জিল ফন ডাইক হেডে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। এরপর বিরতিতে যাওয়ার আগে প্রায় একই কায়দায় ইব্রাহিমা কোনাতে ব্যবধান করেন ৩-১।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল আসে কডি গাকপো ও ডমিনিক সবোসলাইয়ের পা থেকে। এতে ৩৬-দলের লিগ পর্বের তালিকায় দশম স্থানে উঠে আসে লিভারপুল।

অন্যদিকে, বায়ার্ন মিউনিখও দারুণ ছন্দে রয়েছে। ক্লাব ব্রুগ্গের বিপক্ষে ৪-০ গোলের জয়ে ৯ পয়েন্ট তুলে নিয়েছে তারা। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন করেন মৌসুমের ১২ ম্যাচে ২০তম গোল।

১৭ বছর বয়সী লেনার্ট কার্ল ম্যাচে প্রথম গোল করেন, এরপর লুইস দিয়াস ও নিকোলাস জ্যাকসনের সঙ্গে স্কোরশিটে নাম লেখান কেইন।

রিয়াল মাদ্রিদও পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে জুভেন্টাসের বিপক্ষে ১-০ গোলের কঠিন জয়ে তিন পয়েন্ট পেয়েছে তারা। ইংল্যান্ড অধিনায়ক কেইনের সতীর্থ জুড বেলিংহ্যাম গোল খরা কাটিয়ে মৌসুমের প্রথম গোল করেছেন। 

৫৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে গোল করেন বেলিংহ্যাম। তাতে টানা সাত ম্যাচ জয়বিহীন থাকলো জুভেন্টাস।

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের