মেসির জোড়া গোলে প্লে-অফে দুর্দান্ত সূচনা ইন্টার মায়ামির

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ১২:০২আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৩:৩৮

লিওনেল মেসির জোড়া গোলে ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে এমএলএস কাপের প্রথম রাউন্ডের প্লে-অফ সিরিজে দারুণ সূচনা করেছে ইন্টার মায়ামি। এদিন মেসির পাশাপাশি গোল করেন তাদেও আলেন্দে। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মায়ামি। 

আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হিসেবে পান গোল্ডেন বুট। পুরস্কার পাওয়ার পর মাঠে নেমেই যেন প্রমাণ করেন কেন তিনি এই স্বীকৃতির যোগ্য—১৯তম মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে ডাইভিং হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

৬২তম মিনিটে ইয়ান ফ্রের পাস থেকে আলেন্দের হেডে গোল করে মায়ামিকে ২-০ তে এগিয়ে নেন।

ইনজুরি টাইমের নবম মিনিটে ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস জর্দি আলবার বাম দিকের ক্রস ঠেকাতে ব্যর্থ হলে মেসি ফাঁকা পোস্টে বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন।

স্টপেজ টাইমের একাদশ মিনিটে হ্যানি মুকতার গোল করলেও সেটি সান্ত্বনাসূচক হয়েই ছিল। 

 

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি