ফিফার নিষেধাজ্ঞায় কুয়েতে তিন বিদেশি নিয়ে বিপাকে বসুন্ধরা

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ অক্টোবর ২০২৫, ১৮:৫৯আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৮:৫৯

এএফসি চ্যালেঞ্জ লিগে খেলছে বসুন্ধরা কিংস। দলের সঙ্গে লোনে কুয়েতে আছেন ফর্টিস এফসির ৩ বিদেশি ফুটবলার। ডিফেন্সিভ মিডফিল্ডার ইসা জালোউ, অ্যাটাকিং মিডফিল্ডার পা ওমর এবং ফরোয়ার্ড ওকাফররা থাকলেও খেলতে পারছেন না। কারণ ফিফার নিষেধাজ্ঞা থাকায় কিংস তাদেরকে নিবন্ধন করতে পারেনি।

কিংসের সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় ফিফায় অভিযোগ করেছিলেন। সেই তদন্তের প্রেক্ষিতে ২৭ আগস্ট কিংসের দলবদলে খেলোয়াড় নিবন্ধনের ওপর প্রথম নিষেধাজ্ঞা আনে ফিফা। অন্য খেলোয়াড়দের অভিযোগের ভিত্তিতে ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টালে ২৩,২৪ ও ২৮ অক্টোবর কিংসের ওপর আরও তিনটি নিষেধাজ্ঞা প্রদর্শন হচ্ছে। ফলে দলবদলে নিষেধাজ্ঞা জেনেও তিন বিদেশি কুয়েতে নিয়ে গিয়ে এখন বিপাকে কিংস। 

তিন বিদেশি অনেকটাই ঘুরে ফিরে সময় কাটাচ্ছেন।  তবে পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন পেশাদার ক্লাবটির এমন অপেশাদার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। এমন ভুল নিয়ে যদিও কিংস কর্তৃপক্ষ মুখ খোলেনি। 

এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। ওমানের ক্লাব আল সিব ও লেবাননের ক্লাব আল আনসারের কাছে হেরে প্রায় বিদায় নিশ্চিত। ৩১ অক্টোবর শেষ ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক আল কুয়েত।  

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী