ক্লাসিকো হারের হতাশা থেকে ঘুরে দাঁড়িয়েছে বার্সা

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫, ১২:১৪আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৩:১২

এল ক্লাসিকোতে পরাজয়ের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। লা লিগায় এলচেকে ৩-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে তারা।

ইংলিশ ফরোয়ার্ড র‍্যাশফোর্ড দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এর আগে প্রথমার্ধে তিন মিনিটের ব্যবধানে লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের দুই গোল বার্সাকে এগিয়ে দেয়।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে যোগ দেওয়ার পর স্পেনে দুর্দান্ত সময় কাটাচ্ছেন র‍্যাশফোর্ড। এটি তার পঞ্চম গোল।

এই জয়ে হান্সি ফ্লিকের দল শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে পাঁচে। 

এলচের পক্ষে রাফা মির প্রথমার্ধে এক গোল করে আশা জাগালেও দ্বিতীয়ার্ধে দুইবার পোস্টে লেগে তার শট ফিরে আসে। 

খেলার নবম মিনিটেই লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যায় বার্সা। ডেভিড আফেনগ্রুবারের পাস আলেহান্দ্রো বালদের কাছে সরাসরি গেলে বাম দিক দিয়ে এগিয়ে গিয়ে ইয়ামালকে পাস দেন। তরুণ উইঙ্গার ঠাণ্ডা মাথায় বল পাঠান জালে। আগস্টের পর এটি ছিল লা লিগায় তার প্রথম গোল।

তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে বার্সা। এলচে ডিফেন্ডার আদ্রিয়া পেদ্রোসার পা পিছলে যাওয়ায় সুযোগ পান ফেরমিন লোপেজ। তিনি বল বাড়ান তোরেসের কাছে। সেখান থেকে জালে বল পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড।

র‍্যাশফোর্ডও গোলের খোঁজে ছিলেন। তার একটি শট দিক পরিবর্তিত হয়। ৪১তম মিনিটে বার্সা হজম করে একটি গোল। আলভারো নুনিয়েজের পাস থেকে মির বল পেয়ে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন।

দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার সাত মিনিট পর র‍্যাশফোর্ড বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। অবশেষে ঘণ্টা পূর্ণ হওয়ার ঠিক পরেই গোল পান র‍্যাশফোর্ড। ফেরমিনের পাস ধরে বক্সের প্রান্তে বল পান তিনি। ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া তার জোরালো শট ক্রসবারে লেগে চলে যায় জালে। 

 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী