প্রথম গোল পেলেন রোনালদো জুনিয়র,  মাঠ মাতালেন রোনালদোও 

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২৫, ১৬:০৩আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৩

প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে। জায়গা পেয়ে  নিজের প্রথম গোলটিও করেছেন রোনালদো জুনিয়র। শনিবার ওয়েলসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে তারা। আগামী মঙ্গলবার তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে নামবেন।

ওয়েলসের বিপক্ষে বয়সভিত্তিক দলটির হয়ে মাত্রই দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন রোনালদো জুনিয়র। আল নাসর একাডেমির এই ফরোয়ার্ড শুরুর একাদশ থেকেই খেলেছেন। তার পর ৪২ মিনিটে ডান পায়ের নিখুঁত শটে ম্যাচের প্রথম গোলটি করেন।

পর্তুগাল ফুটবল ফেডারেশন ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়রের গোলের মুহূর্তটি সামাজিক মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে শেয়ারও করেছে। যার ক্যাপশন ছিল, ‘যেমন বাবা, তেমন ছেলে।’

দিনটি রোনালদো পরিবারের জন্য ছিল উৎসবের। ৪০ বছর বয়সী রোনালদো নিজেও সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে আল ফাইহার বিপক্ষে ২–১ গোলে জয় এনে দিতে জোড়া গোল করেছেন। এই জয়ে চলতি মৌসুমে অপরাজিত রয়েছে তার দল।

পর্তুগাল অধিনায়ক রোনালদো শেষ মুহূর্তে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন, যা ছিল তার ক্যারিয়ারের ৯৫২তম গোল। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর রোনালদো বলেছেন, ‘গোল করতে সবসময়ই ভালো লাগে, বিশেষ করে যখন তা দলের জয়ে ভূমিকা রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিতেছি। আমরা একটি দল, ব্যক্তিগত পুরস্কার আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়। আমি যা চাই, তা হলো চ্যাম্পিয়নশিপ জয়। শেষ মিনিটের সেই গোল? আচ্ছা... আজ হয়তো হৃৎস্পন্দন একটু দ্রুত ছিল। এটাই ফুটবল, এটাই আমার জীবন। ২২ বছর ধরে আমি এ কাজ করছি, এখনো একইভাবে আনন্দ পাই।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী