লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের সঙ্গে ব্যবধান কমেছে বার্সার

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১১:৩০আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১২:১৯

চোট কাটিয়ে দারুণভাবে ফিরলেন রবের্ত লেভানডোভস্কি। তার হ্যাটট্রিকে লা লিগায় সেল্টা ভিগোকে ৪–২ গোলে হারিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা।

দিনের শুরুতে রায়ো ভায়েকানোর মাঠে গোলশূন্য ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। সেই সুযোগ কাজে লাগিয়ে তিন পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে ফিরে এসেছে কাতালানরা।

এক মাসের চোটের পর গত সপ্তাহেই বদলি হিসেবে নামার মধ্য দিয়ে মাঠে ফেরেন লেভানডোভস্কি। তার পর তো সেপ্টেম্বরের পর প্রথম গোলেরও দেখা পেয়েছেন। আক্ষেপ মিটিয়েছেন আবার হ্যাটট্রিকে! 

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে খেলতে আসা মার্কাস র‍্যাশফোর্ড লেভানডোভস্কির দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন। পাশাপাশি প্রথমার্ধের যোগ করা সময়ে লামিনে ইয়ামালের গোলও বড় জয়ে ভূমিকা রাখে

যদিও সেল্টা ভিগো সহজ প্রতিপক্ষ ছিল না। আগের ১১ ম্যাচের মধ্যে সাতটিতে ড্র করা দলটি ম্যাচের শুরু থেকেই লড়াইয়ে ছিল। দশম মিনিটে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়ে যায় বার্সা। ফেরমিন লোপেজের শটে হাত লাগান মার্কোস আলোনসো। লেভানডোভস্কির নেওয়া শক্তিশালী পেনাল্টি দারুণভাবে জড়ায় জালে। 

এক মিনিটেরও কম সময় পর র‍্যাশফোর্ডের সুযোগ এসেছিল ব্যবধান বাড়ানোর। কিন্তু তার শট ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলকিপার। পাল্টা আক্রমণে ১৯ সেকেন্ডের মধ্যেই সার্জিও কারেইরা সমতা ফেরান। 

প্রথমার্ধের বিরতির আট মিনিট আগে র‍্যাশফোর্ডের ডান দিকের ক্রস থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন লেভানডোভস্কি।

তবে আবারও জবাব দেয় সেল্টা। এবার বক্সের বাইরে থেকে ইগলেসিয়াসের শক্তিশালী শটে পরাস্ত হন বার্সা গোলকিপার সেজনি।

এমন অবস্থাতেই বিরতির আগে আবার লিড নেয় বার্সা। র‍্যাশফোর্ডের ক্রস প্রতিপক্ষের গায়ে লেগে ইয়ামালের সামনে এলে নিখুঁত শটে তিনি গোল করেছেন।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালিয়ে যায় কাতালানরা। র‍্যাশফোর্ড ও দানি ওলমোর শট ঠেকানো হলেও ৭৩ মিনিটে লেভানডোভস্কি হ্যাটট্রিক পূরণ করেন। এটি তার মৌসুমের নবম গোল, আর বার্সার জার্সিতে এক বছরের বেশি সময় পর প্রথম হ্যাটট্রিক।

বার্সার দুর্দান্ত এই জয়ের একমাত্র খারাপ দিক ছিল ফ্রেংকি ডি ইয়ংয়ের লালকার্ড। শেষ দিকের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের