আসিফ আকবরের মন্তব্যে বিসিবিকে চিঠি দিয়ে বাফুফে সভাপতির তীব্র নিন্দা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ নভেম্বর ২০২৫, ১৭:০৭আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৭:৫৬

জনপ্রিয় সংগীত শিল্পী ও বিসিবির নতুন পরিচালক আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা, নিন্দা ও প্রতিবাদের ঝড় চলছে। আসিফের এহেন কাণ্ডে সোমবার বিসিবি সভাপতির কাছে চিঠি দিয়ে নিন্দা প্রকাশ করেছেন বাফুফে সভাপতি। 

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে পাঠানো চিঠিতে তাবিথ আউয়াল লিখেছেন, ‘আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, যা আমাদের জন্য গর্বের বিষয়। আমি ৬ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদত্ত বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চাই। ক্রিকেট কনফারেন্স থেকে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। এমন মনোভাব প্রকাশ পাওয়া দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এমন একটি প্ল্যাটফর্ম, যা আমাদের জাতিকে একত্রিত করে, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে। আমরা এই বিষয়ে আপনার কাছে আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা চাই।’ 

এর আগে একই দিন দুপুরের পর বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতিও আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানিয়েছে। সাবেক জাতীয় ফুটবলার ও খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেছেন, ‘বিসিবির একজন সম্মানিত পরিচালক ফুটবল সম্পর্কে যে মন্তব্য করছেন, খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলবো এ ব্যাপারে যেন অবিলম্বে পদক্ষেপ নেয়। ’ 

ইকবালের পাশে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। তিনি বলেন, ‘উনি যে মন্তব্য দিয়েছেন সেটা ফিরিয়ে নেওয়া হোক। জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ফুটবলপ্রেমীরা তাকে মেনে নেবে না। ক্রিকেট ভদ্রলোকের খেলা হলেও তিনি ভদ্র ব্যবহার দেখাননি।’ 

গতকাল বিসিবি সভাপতির আচরণেও বেশ ব্যথিত হয়েছেন সাবেক অধিনায়ক মামুনুল, ‘বুলবুল ভাই একজন ভদ্র ও ভালো মানুষ হিসেবে আমরা জানি। উনি (আসিফ আকবর) যখন বক্তব্য দিচ্ছিলেন, তিনি হাসছিলেন- এটা দুঃখজনক। উনার উচিত ছিল এটা বন্ধ করানো। তিনিও নিজেকে ফুটবলার বলেন।’

জাতীয় দলের আরেক সাবেক ফুটবলার গোলাম গাউসও ছিলেন প্রতিবাদ জানানোর সময়। তিনি বলেন, ‘কে ভালো কে মন্দ এটা দর্শক যাচাই করবে। তার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও প্রত্যাহারের দাবি জানাই।’

সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব। এই ক্লাবের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। প্রতিবাদলিপিতে সংগঠনটি লিখেছে, ‘আপনার মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, বাংলাদেশের এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলকে প্রকাশ্যে অবমাননা করেছে। আরও উল্লেখযোগ্য- আপনারই বোর্ডের প্রেসিডেন্ট অতীতে বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগের একজন সম্মানিত ফুটবলার ছিলেন।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী