ফ্লাইট জটিলতার পর অবশেষে ঢাকায় হামজা চৌধুরী

   বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ নভেম্বর ২০২৫, ১৭:৫৭আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৭:৫৭

জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে আগেই। সোমবার ‎দুপুর ১২টায় ঢাকায় এসে জামাল ভূঁইয়াদের সঙ্গে ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল হামজা চৌধুরীর। কিন্তু পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করায় বিকালে এসে পৌঁছান জাতীয় দলের এই তারকা ফুটবলার। 

বাফুফে সূত্রে জানা গেছে, সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা। যে কারণে ফ্লাইট মিস করেন লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার। পরে নিজেই টিকিট কেটে নতুন ফ্লাইট ধরে ঢাকায় আসেন। আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই  ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে। সেখানে খেলবেন হামজা।

গত ২৫ মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে। বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন, আর সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি।

‎গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে এশিয়ান কাপ খেলার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন পর্যন্ত চার ম্যাচের দুটিতে ড্র, দুটিতে হেরেছে হাভিয়ের কাবরেরার দলের। চলতি মাসে ভারতের বিপক্ষে হোম ম্যাচটি বাংলাদেশের পঞ্চম বাছাই ম্যাচ। এরপর মার্চে সিঙ্গাপুরের মাঠে গিয়ে খেলতে হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি