নেপালের বিপক্ষে বাংলাদেশ একাদশে নেই শমিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ নভেম্বর ২০২৫, ১৯:১৭আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১৯:৪১

কানাডা থেকে লিগের খেলা শেষে ঢাকায় ফিরে মাত্র একদিন জামাল ভূঁইয়াদের সঙ্গে অনুশীলন করতে পেরেছিলেন শমিত সোম। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের শুরুর একাদশে তার জায়গা পাওয়া নিয়ে আগেই অনিশ্চয়তা ছিল। অনুমিতভাবে এই মিডফিল্ডারকে বেঞ্চে রেখে হাভিয়ের কাবরেরা বাংলাদেশ দল সাজিয়েছেন।

শমিত না থাকলেও অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে রয়েছেন। হামজা চৌধুরী যথারীতি খেলছেন শুরু থেকে। চোটের কারণে নেই শেখ মোরসালিনও। সম্ভাব্য ৪-৪-২ ছকে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের।

আগামী ১৮ নভেম্বর এ মাঠেই ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখেই নিজেদের শানিয়ে নিতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলছেন জামাল-জায়ানরা।

২০২০ সালের এই দিনে এ মাঠে নেপালের বিপক্ষে সবশেষ জিতেছিল জামালরা। ব্যবধান ছিল ২-০ গোল।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

/টিএ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি