লাল কার্ডের ঘটনার পরও বিশ্বকাপে খেলতে বাধা নেই রোনালদোর

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ০৯:১২আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:১৮

বাছাইয়ে লাল কার্ডের ঘটনায় বিশ্বকাপের শুরুর দিকে নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।  শেষ পর্যন্ত অবশ্য সুখবরই পেয়েছেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের হয়ে খেলতে কোনও বাধা থাকছে না পর্তুগিজ তারকার। 

৪০ বছর বয়সী রোনালদো চলতি মাসের শুরুতে বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ২–০ গোলে পরাজয়ের ম্যাচে দারা ও’শিয়ার পিঠে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেছিলেন। উগ্র আচরণে সাধারণত তিন ম্যাচ নিষেধাজ্ঞা থাকলেও তার দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের শাস্তি এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ২২৬ আন্তর্জাতিক ম্যাচে এটি ছিল রোনালদোর প্রথম লাল কার্ড। শাস্তি কমানোর ক্ষেত্রে এই বিষয়টি-ই বিবেচনায় নেওয়া হয়েছে।

বাছাই পর্বে এরই মধ্যে ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন তিনি। ফলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে কোনও ম্যাচ মিস করতে হচ্ছে না পর্তুগিজ অধিনায়কের।

ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘নির্ধারিত সময়সীমার মধ্যে রোনালদো একই ধরনের গুরুতর অপরাধে জড়ালে স্থগিতাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।’

বাছাইপর্বে পাঁচ গোল করেছেন রোনালদো। তার দলও গ্রুপ ‘এফ’-এর শীর্ষে থেকে টানা সপ্তমবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি