এমবাপ্পের দ্রুততম হ্যাটট্রিক, ৭ গোলের ম্যাচে জিতেছে রিয়াল  

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৫আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৫

সব প্রতিযোগিতা মিলে ৩ ম্যাচে জয়হীন ছিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে এসে জয়ের ধারায় ফিরেছে লস ব্লাঙ্কোস। রিয়াল মাদ্রিদের হয়ে চার গোল করে একাই জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার নৈপুণ্যে অলিম্পিয়াকোসকে ৪–৩ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

গ্রিসে ম্যাচের শুরুতেই দলীয় আক্রমণ থেকে লিড নেয় অলিম্পিয়াকোস। ২০ গজ দূর থেকে নিশানা ভেদ করেন চিকিনহো। এরপর পুরো মঞ্চটাই দখলে নেন এমবাপ্পে। 

২২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত থ্রু–বলে দৌড়ে গিয়ে অলিম্পিয়াকোস গোলরক্ষক কস্তাস জোলাকিসের পায়ের ফাঁক দিয়ে গোল করে সমতায় ফেরান ফরাসি অধিনায়ক। দুই মিনিট পর আর্দা গুলেরের ক্রস থেকে নিচু হেডে দ্বিতীয় গোলও তুলে নেন তিনি।

এরপর মাত্র ছয় মিনিট ৪২ সেকেন্ডের ব্যবধানে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম চ্যাম্পিয়নস লিগ হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। রক্ষণ ভেদ করে এগিয়ে গিয়ে দুর্দান্ত ফিনিশে জোলাকিসকে আবারও পরাস্ত করেন তিনি। এ প্রতিযোগিতায় এর চেয়ে দ্রুত হ্যাটট্রিক আছে শুধু লিভারপুলের মোহাম্মদ সালাহর। সেটি রেঞ্জার্সের বিপক্ষে ২০২২ সালে করেছিলেন তিনি।

তার পর প্রথমার্ধে চোটগ্রস্ত চিকিনহোর বদলি হিসেবে নেমে ৫২ মিনিটে জোরালো হেডে ব্যবধান কমান মেহদি তারেমি। থিবো কুর্তোয়া অসুস্থতার কারণে না থাকায় রিয়ালের গোলপোস্ট সামলাচ্ছিলেন আন্দ্রি লুনিন।

অ্যাওয়ে ম্যাচে আগে সাত সফরে গ্রিক প্রতিপক্ষের বিপক্ষে কখনও জেতেনি রিয়াল। এবার সেই ইতিহাস বদলেছে রিয়াল। যার নায়ক ছিলেন এবাপ্পে। দ্বিতীয়ার্ধে বাম দিক দিয়ে ভিনিসিয়ুসের দারুণ কারিকুরির পর নিজের চতুর্থ গোলটি করেন তিনি। এতে পাঁচ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে নয়টি। 

শেষ দিকে নয় মিনিট বাকি থাকতে আয়ুব এল কাবি ব্যবধান কমিয়ে রোমাঞ্চের জন্ম দিলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচে এটি তাদের চতুর্থ জয়। 

রিয়ালের জয়ের দিনে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। অ্যানফিল্ডে বুধবার পিএসভি আইন্দোভেনের কাছে ৪–১ গোলে হেরে নিজেদের দুর্দশা আরও বাড়িয়েছে তারা। 

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১২ ম্যাচে এটি লিভারপুলের নবম হার। ১৯৫৩-৫৪ মৌসুমের পর এবারই তারা এতটা বাজে সময় কাটাচ্ছে। 

অপর দিকে বায়ার্ন মিউনিখকে ৩–১ গোলে উড়িয়ে দিয়ে আসরে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রেখেছে আর্সেনাল। 

 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী