আশা জাগিয়েও আজারবাইজানের কাছে বাংলাদেশের হার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ডিসেম্বর ২০২৫, ২১:০৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ২১:১৫

প্রথমার্ধে পিছিয়ে পড়ে দারুণ এক গোলে সমতা ফিরিয়ে আজারবাইজানকে ভালো জবাব দিয়েছিল বাংলাদেশ। নারীদের ত্রিদেশীয় ফুটবল সিরিজে বিরতির পরও লড়াইটা জমে ওঠে। কিন্তু শেষ দিকে এসে প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি স্বাগতিক দল। আজারবাইজানের কাছে ২-১ গোলে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে মনিকা-মারিয়াদের।

এর আগে মালয়েশিয়ার বিপক্ষে আগ্রাসী খেলেও হার দেখেছে বাংলাদেশ। আজও লড়াই করে হার দেখতে হয়েছে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার আজারবাইজান আক্রমণে ছিল এগিয়ে। ১৬ মিনিটে জাফরজাদা শেভিঞ্জের ফ্রিকিক কর্নারের বিনিময়ে ফেরান রুপনা। তিন মিনিট পর সফল হয় তারা। সতীর্থের ক্রসে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন শেভিঞ্জই। লাফিয়েও বলের নাগাল পাননি রুপনা। এই গোলের উদযাপনে ছিল আবেগ। না ফেরার দেশে চলে যাওয়া মায়ের ছবি সংবলিত জার্সি দর্শকদের সামনে এসে মেলে ধরেন তিনি। সেখানে লেখা ছিল ‘মা কখনও মরে না। তুমি সবসময় আমরা হৃদয়ে আছো।’ 

৩২ মিনিটে দারুণ সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। ঋতুপর্ণা চাকমার থ্রু পাস ধরে মনিকা চাকমা শটও নিয়েছিলেন। গোলকিপার দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এসে পথ আগলে দাঁড়ালে বল তার গায়ে লাগে। পরের মিনিটেই মারিয়ার চোখ জুড়ানো গোলে সমতায় ফেরে বাংলাদেশ। স্বপ্না রানীর কর্নার থেকে উড়ে আসা বল গোলকিপার ফিস্ট করার পর বক্সের ভেতরেই পেয়ে যান মারিয়া। দুই নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই মিডফিল্ডারের শট বাতাসে ভেসে সব ডিফেন্ডারের ওপর দিয়ে খুঁজে নেয় জাল। গোলকিপার প্রতিরোধের সুযোগই পাননি।

রুপনার ক্ষিপ্রতায় ৩৮ মিনিটে গোল হজম করা থেকে বেঁচেছে বাংলাদেশ। সতীর্থের পাস হেডে বের করে নিয়েছিলেন মানিয়া ইসরা। তবে আজারবাইজানের এই মিডফিল্ডার শট নেওয়ার আগেই ছুটে এসে বল গ্লাভসে তালুবন্দি করেন রুপনা।

বিরতির পর দুই দলই গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করে। আজারবাইজান বারকয়েক রুপনার পরীক্ষাও নেয়। শেষ পর্যন্ত সফল হয়েছে ৮৩ মিনিটে। বাঁ প্রান্তে ইয়েলিজের ক্রসে মানিয়া ইসরা আনমার্কড অবস্থায় দৌড়ে এসে চলতি বলে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান। এই গোল আর শোধ দেওয়া হয়নি স্বাগতিকদের। হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পিটার বাটলারের দলকে।

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি