২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি ঘোষণা, উদ্বোধনী ম্যাচ কবে?

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৪

ড্র ঘোষণার একদিন পর এবার আগামী বিশ্বকাপ মহাযজ্ঞের সূচিও প্রকাশ করেছে ফিফা। নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী আগামী বছরের ফুটবল বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেরই পুনরাবৃত্তি ঘটছে এবার। বাংলাদেশ সময় অনুযায়ী ১১ জুন দিবাগত রাত ১টায় মেক্সিকো সিটির এস্তাদিও অ্যাজটেকায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০ জুলাই দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। 

উত্তর আমেরিকার তিন দেশে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিবে। তাই এত বড় আয়োজনের দিনক্ষণ নির্ধারণ করতে শুক্রবারের ড্রয়ের পর আরও একদিন সময় নিতে হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাংলাদেশ সময় অনুযায়ী ১৭ জুন গ্রুপ জে–এর প্রথম ম্যাচে কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে। এরপর ডালাসে খেলবে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

২০১৮ সালের চ্যাম্পিয়ন ও ২০২২ সালের রানার্স-আপ ফ্রান্স গ্রুপ আই–এর তিন ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে। মেটলাইফ স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে শুরু করে বোস্টনে নরওয়ের মুখোমুখি হবে তারা। এর মাঝখানে ফিলাডেলফিয়ায় আন্তঃমহাদেশীয় প্লে-অফ জয়ী দলের বিপক্ষে খেলবে।

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপ জেতা ব্রাজিল তাদের গ্রুপ সি–এর প্রথম ম্যাচে ১৪ জুন ভোর ৪টায় মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে। ২০ জুন ফিলাডেলফিয়ায় হাইতিকে মোকাবিলা করার পর ২৫ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। এটি হবে বিশ্বকাপে দুই দলের পঞ্চম সাক্ষাৎ।

জার্মানি ১৪ জুন গ্রুপ ই-তে হিউস্টনে মুখোমুখি হবে ক্যারিবীয় দল কুরাসাওয়ের।

এইচ গ্রুপ থেকে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন আটলান্টার শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে নবাগত কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ খেলবে। এরপর মেক্সিকোর গুয়াদালাহারায় উরুগুয়ের মুখোমুখি হবে তারা।

ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন দিবাগত রাত ২টায় ডালাসে। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। 

এল গ্রুপে ইংল্যান্ডের বাকি দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে। ২৩ জুন দিবাগত রাতে বোস্টনে ঘানার বিপক্ষে আর ২৭ জুন দিবাগত রাত ৩টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পানামার বিপক্ষে।

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী