রিয়ালের অপ্রত্যাশিত হার, চাপ বাড়ছে আলোনসোর 

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫২

লা লিগায় হঠাৎ যেন পথ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর কাছে ২-০ গোলের অপ্রত্যাশিত হার দেখেছে। তাও সেটা ঘটেছে ৯ জনের দল নিয়ে! তাতে চাপ বাড়ছে কোচ জাবি আলোনসোর ওপর।

ম্যাচের পর আলোনসো নিজের ক্ষোভ গোপন করেননি। বলেছেন, ‘আমরা সবাই ক্ষুব্ধ। আমরা এমন ম্যাচ চাইনি, তেমনি ফলও চাইনি। যত দ্রুত সম্ভব আমাদের সামনে এগোতে হবে। শেষ পর্যন্ত এটা তো তিন পয়েন্টের ব্যাপার। এখন সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এই তিক্ততা সেখানেই দূর করতে হবে।’

এই হারের পর দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ব্যবধান চারেই থাকলো। লা লিগায় শেষ পাঁচ ম্যাচে তাদের জয় মাত্র একটিতে।

বিরতির সাত মিনিট পরই বদলি নামা উইলিয়ট সোয়েডবার্গ দারুণ এক ফ্লিক শটে বল জালে পাঠিয়ে সেল্টাকে এগিয়ে দেন। ৬৪তম মিনিটে রিয়াল আরও বিপদে পড়ে। মাত্র এক মিনিটের ব্যবধানে দুই হলুদ কার্ড দেখে ফ্রান গার্সিয়াকে বাদ পড়তে হয়। তাতে দশ জনের দলে পরিণত হয় রিয়াল। ৯২ মিনিটে আলভারো কারেরাসও দ্রুত পরপর দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ৯জনের দলে পরিণত হয় রিয়াল! 

কারেরাসের বিদায়ের পর সোয়েডবার্গ তার দ্বিতীয় গোলটি করে রিয়ালকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেন। তাতে লা লিগায় ২০১৪ সালের মে মাসের পর রিয়ালের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে সেল্টা। এরপর টানা ২২ ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। তবু রিয়ালের সুযোগ ছিল। কাছ থেকে আরদা গুলেরের শট অল্পের জন্য বাইরে দিয়ে গেছে। আর কিলিয়ান এমবাপ্পের চিপ বেরিয়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী