পাকিস্তানের দলের বিপক্ষে সানজিদাদের ড্র  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ ডিসেম্বর ২০২৫, ২১:০৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:০৯

পাকিস্তানের দল করাচি সিটিকে চাপে রেখেও জয় বঞ্চিত সানজিদা-প্রীতিদের নাসরিন একাডেমি। সাফ নারী ক্লাব কাপে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।

কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম পয়েন্ট পেয়েছে নাসরিন। করাচি সিটির পয়েন্ট ২। 

নেপালের চ্যাম্পিয়ন এপিএফ ফুটবল ক্লাবের কাছে ৪-০ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করা নাসরিন আজ প্রথম মিনিটেই আক্রমণ শানায়। তবে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা সুরভি আকন্দ প্রীতির দুরূহ কোণ থেকে নেওয়া শট বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে। চার মিনিট পর প্রীতির শট উড়ে যায় ক্রসবারের ওপর। 

২৩ মিনিটে প্রীতির প্রচেষ্টা পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারের গায়ে লেগে ফিরে আসে। দশ মিনিট পর বেঁচে যায় বাংলাদেশ। ক্রস ক্লিয়ার করতে গিয়ে পা চালিয়ে দেন জয়নব বিবি রিতা। ভাগ্য ভালো যে বল উড়ে যায় ক্রসবারের ওপর। একটু পর মরিয়ম মাহমুদের শট যায় ক্রসবারের ওপর দিয়ে। 

এই অর্ধে করাচি সিটি চাপ দিতে থাকে নাসরিন একাডেমির রক্ষণে। ৭২ মিনিটে মরিয়মের শট আটকে দলের ত্রাতা হন ইয়ারজান বেগম। শেষ দিকে আনমল হিরা বল নিয়ে বক্সে ঢুকে গেলেও তালগোল পাকিয়ে লক্ষ্যে শট নিতে ব্যর্থ হয়। 

আগামী ১৪ ডিসেম্বর ভারতের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবেন সানজিদারা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি