ঢাকায় আর্জেন্টিনা-ব্রাজিলের দলের খেলা স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:০৬

নানান বিশৃঙ্খলার কারণে চলমান লাতিন-বাংলা সুপার কাপের শেষ ম্যাচ স্থগিত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আর্জেন্টিনা ও ব্রাজিলের দলের মধ্যে শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে আয়োজকদের অব্যবস্থাপনার কারণে তা তা স্থগিত করা হয়েছে।

ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক রুহুল আমিনের আজ (মঙ্গলবার) স্বাক্ষরিত চিঠিতে আয়োজক এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচ স্থগিতের কথা বলা হয়েছে।

এখানে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। আয়োজকরা ম্যাচ টিকিট বিক্রির ৫০ ভাগ অর্থ দেয়নি ও ম্যাচের পর স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্নতা করেনি। স্পন্সরশিপ ও সম্প্রচার সত্ত্ব নিয়েও কিছু জানায়নি। তাই ম্যাচ স্থগিতের পাশাপাশি ৯ ডিসেম্বরের বিকাল ৪টার মধ্যে টিকিট বিক্রির ৫০ ভাগ টাকাসহ সব হিসেব দিতে বলা হয়েছে।

এছাড়া সোমবার রাতে ম্যাচ চলাকালীন জাতীয় স্টেডিয়ামে টি স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক রুবেল রেহানের ওপর বেসরকারি নিরাপত্তা বাহিনীর কর্মীরা হামলা চালায়। ক্রীড়া পরিষদ বিষয়টি ভালোভাবে নেয়নি। ম্যাচ স্থগিতের পেছনে এটাও বড় কারণ হিসেবে চিঠিতে বলেছে তারা।

এদিকে আয়োজক এএফবি বক্সিং প্রমোশন দুই লিজেন্ড কাফু ও ক্যানিজিয়াকে আনার ঘোষণা দিলেও আদতে তারা আসছেন না বললেই চলে।

/টিএ/এমএইচআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী