২০২৬ বিশ্বকাপে নতুন নিয়ম ফিফার 

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:০৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:১৫

আগামী বছরের বিশ্বকাপ কেন্দ্র করে পানি পানের বিরতিতে নতুন নিয়ম এনেছে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে আবহাওয়া যেমনই হোক না কেন, প্রতিটি ম্যাচের দুই অর্ধের মাঝপথে তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’ তথা পানি পানের বিরতি থাকবে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিটি অর্ধের ২২ মিনিটে খেলা থামিয়ে দেওয়া হবে। যাতে খেলোয়াড়রা পানি পান করে স্বস্তি নিতে পারেন।

আগের নিয়ম অনুযায়ী, কিক–অফের সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই একটি অর্ধের ৩০ মিনিটে ‘কুলিং ব্রেক’ দেওয়া হতো। ফিফার মতে, নতুন নিয়মের ফলে আগের জটিলতা কমবে এবং সিদ্ধান্ত হবে আরও সহজ।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের টুর্নামেন্ট প্রধান মানোলো জুবিরিয়া বলেছেন, ‘ম্যাচ যেখানেই হোক, স্টেডিয়ামে ছাদ থাকুক বা না থাকুক, তাপমাত্রা যাই হোক না কেন—প্রতিটি ম্যাচেই তিন মিনিটের হাইড্রেশন ব্রেক থাকবে।’

তিনি আরও বলেন, ‘অবশ্য যদি ২০–২১ মিনিটের সময় কোনও চোটজনিত কারণে খেলা থেমে থাকে, তাহলে রেফারি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।’

এ বছরের যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে তীব্র গরম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল, বিশেষ করে বিকালে শুরু হওয়া ম্যাচগুলোতে। সেপ্টেম্বরে প্রকাশিত ‘ফুটবল ফর দ্য ফিউচার’, ‘কমন গোল’ এবং ‘জুপিটার ইন্টেলিজেন্স’-এর এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ১৬ ভেন্যুর মধ্যে ১০টিই অতিরিক্ত গরমজনিত ঝুঁকির মুখে।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম