ফিফা র‍্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের অবনতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৭:১৩

তিন মাস পর আজ বৃহস্পতিবার প্রকাশিত নারীদের ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৮ ধাপ পিছিয়েছে। বাংলাদেশের মেয়েদের র‍্যাঙ্কিং ছিল ১০৪। এক লাফে আগে তখন ২৪ ধাপ উন্নতি করেছিল ঋতুপর্ণা-আফঈদারা। এবার মুদ্রার উল্টো পিঠও দেখলো পিটার বাটলারের দল। এক লাফে ৮ ধাপ অবনতি হয়ে ১১২-তে নেমেছে। 

সব শেষ দুটি ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ হেরেছে। মালয়েশিয়ার কাছে ১-০ ও আজারবাইজানের কাছে ২-১ গোলে হার দেখেছে। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। ফিফা র‍্যাঙ্কিংয়ে যথারীতি স্পেন শীর্ষে। এরপরই আছে যুক্তরাষ্ট্র। ব্রাজিল ষষ্ঠ ও আর্জেন্টিনা রয়েছে ৩০তম স্থানে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ৬৭ ও নেপাল ৮৯তম স্থানে রয়েছে। 

এছাড়া মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। তিন দলের মধ্যে উত্তর কোরিয়া এক ধাপ এগিয়ে নবম স্থানে রয়েছে। ৩ ধাপ এগিয়ে উজবেকিস্তানের অবস্থান ৪৯। এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চীন।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম