বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য নিয়ে বিতর্কের মাঝেই ২৪ ঘণ্টায় ৫০ লাখ আবেদন!

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪২

২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির সর্বশেষ ধাপে প্রথম ২৪ ঘণ্টাতেই প্রায় ৫০ লাখ আবেদন পেয়েছে ফিফা। শুক্রবার এ তথ্য জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। টুর্নামেন্টে টিকিটের উচ্চমূল্য নিয়ে সমর্থক গোষ্ঠীগুলোর তীব্র সমালোচনার মধ্যেই এই বিপুল চাহিদা দেখা গেলো। 

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে হতে যাওয়া ৪৮ দলের প্রথম বিশ্বকাপের জন্য ফিফা ডটকমের মাধ্যমে ২০০টির বেশি দেশ ও অঞ্চলের সমর্থকেরা টিকিটের জন্য আবেদন করেছেন। 

এর আগে বৃহস্পতিবার ইউরোপভিত্তিক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) জাতীয় দলের কোটা অনুযায়ী টিকিট বিক্রি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায়। ফিফার বিরুদ্ধে ‘অতিরিক্ত চড়া’ দামে টিকিট বিক্রির অভিযোগ তুলে সংগঠনটি বলে, এতে সাধারণ সমর্থকদের জন্য বিশ্বকাপ দেখা কঠিন হয়ে পড়ছে।

এফএসইর দাবি, কাতার বিশ্বকাপ ২০২২-এর তুলনায় এবারের টিকিটের দাম প্রায় পাঁচ গুণ পর্যন্ত বেড়েছে।

ফিফার তথ্যমতে, প্রাথমিক পর্যায়ে সবচেয়ে বেশি চাহিদা তৈরি হয়েছে গ্রুপ পর্বের হাই-প্রোফাইল ম্যাচগুলো ঘিরে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন পড়েছে ২৭ জুন মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া কলম্বিয়া বনাম পর্তুগাল ম্যাচটির জন্য।

চাহিদার শীর্ষ পাঁচ ম্যাচের তালিকায় এরপর রয়েছে— ব্রাজিল বনাম মরক্কো , মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর বনাম জার্মানি এবং স্কটল্যান্ড বনাম ব্রাজিল।

স্বাগতিক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বাইরে টিকিট আবেদনে শীর্ষ দেশগুলোর তালিকায় রয়েছে কলম্বিয়া, ইংল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা, স্কটল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও পানামা।

ফিফা বলছে, দক্ষিণ ও মধ্য আমেরিকার সমর্থকদের বড় উপস্থিতি প্রমাণ করে যে পুরো আমেরিকা মহাদেশজুড়েই বিশ্বকাপ ব্যাপক আগ্রহ তৈরি করেছে। আর ২৮ বছর পর বিশ্বকাপে ফেরার সুযোগ পাওয়ায় স্কটল্যান্ডের সমর্থকদের আগ্রহও প্রতিফলিত হয়েছে টিকিট প্রাপ্তির আবেদনে।

 

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি