বিশ্বকাপের আগে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৪২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৪২

২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে আগামী মার্চে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। গা গরমের ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়ার মুখোমুখি হবে লে ব্লুরা। ম্যাচের কথা নিশ্চিত করেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

দেশম বলেছেন, ‘যেখানে বড় টুর্নামেন্টটি হবে, সেখানে গিয়ে খেলাটা সব সময়ই ভালো। ব্রাজিল ও কলম্বিয়ার মতো দলের বিপক্ষে খেলা আমাদের জন্য খুবই ভালোভাবে কাজে দেবে।’

ফ্রান্ত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে বোস্টনে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের বিশ্বকাপে এই শহরটিকেই নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করবে ফরাসিরা। অন্যদিকে ওয়াশিংটনে মুখোমুখি হবে কলম্বিয়ার। 

সবশেষ কাতার বিশ্বকাপে ফাইনাল খেলেছিল ফ্রান্স। এর আগে ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা জিতেছিল দেশমের দল।

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘আই’-তে পড়েছে ফরাসিরা। তাদের সঙ্গে রয়েছে সেনেগাল, নরওয়ে। তাছাড়া ইরাক, বলিভিয়া ও সুরিনামের মধ্যে অনুষ্ঠেয় প্লে-অফের মধ্যকার বিজয়ী দলও সেখানে যোগ দেবে।

আগামী মে মাসের মাঝামাঝি সময় বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন দেশম। টুর্নামেন্ট শেষে ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়বেন তিনি। তার উত্তরসূরি হিসেবে সাবেক তারকা জিনেদিন জিদানকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে।

 

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি