এভাবে ইস্ট বেঙ্গলের কাছে ৭ গোল খাবো চিন্তাও করিনি: সানজিদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭

প্রথমবারের মতো সাফ ক্লাব কাপে অংশ নিয়েছে বাংলাদেশের নাসরিন অ্যাকাডেমি। তবে অংশ নিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে। সাফের সিনিয়রদের আসরে বাংলাদেশ টানা দুইবারের চ্যাম্পিয়ন। কিন্তু ক্লাব ফুটবলে রুগ্নদশা ফুটে উঠেছে। তিন ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। সবশেষ ভারতের ইস্ট বেঙ্গলের কাছে ৭ গোলে হারের লজ্জা পেতে হয়েছে।

নাসরিন অ্যাকাডেমি শেষ মুহূর্তে জোড়াতালির দল নিয়ে কাঠমান্ডুতে খেলতে গিয়েছে। সেই দলে সানজিদা আক্তার ছাড়া বাকিরা সব বয়সভিত্তিক দলের খেলোয়াড়। এছাড়া অনুশীলনও হয়নি ঠিকমতো। দেশের বাইরে প্রথম খেলতে এসে এমন ভরাডুবি নিয়ে অধিনায়ক সানজিদা হতাশ। কাঠমান্ডু থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এভাবে ইস্ট বেঙ্গলের কাছে ৭ গোল খাবো চিন্তাও করিনি। শুধু তাই নয়, এখানে এসে এখনও কোনও ম্যাচ জিততে পারিনি। এটা আমাদের কাছে অনেক খারাপ লাগছে।’

কাঠমান্ডুতে দলের খারাপ অবস্থার কারণ নিয়ে দুটি সাফজয়ী সদস্য সানজিদা জানালেন, ‘দলে তো আমি ছাড়া জাতীয় দলে খেলা অভিজ্ঞ খেলোয়াড় নেই। তার ওপর সবার প্রস্তুতি ঠিকমতো হয়নি। এই যেমন ইস্ট বেঙ্গল হলো এখানে সবচেয়ে শক্তিশালী দল। তাদের হয়ে উগান্ডা, ঘানা ও নাইজেরিয়ার খেলোয়াড়রা খেলেছে। এছাড়া জাতীয় দলের কয়েকজনকে দেখেছি। আমাদের খেলোয়াড়রা তাই বুঝে উঠতে পারছিল না সবকিছু। এভাবে হলে আসলে না খেলাই উচিত। যথেষ্ট প্রস্তুতি এবং আরও ভালো খেলোয়াড় নিয়ে আসা উচিত ছিল।’

এই ইস্ট বেঙ্গলে সানজিদা একসময় খেলেছেন। তাই ৭ গোলে হজমটা বেশি কষ্ট দিচ্ছে তাকে। এখন লিগের শেষ ম্যাচে ভুটানের দলের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচে ইতিবাচক ফল করে দেশে ফিরতে চান সবাই।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের