কিংসের প্রথম হার, মোহামেডানের ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭

পিছিয়ে থেকে সমতা ফিরিয়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু পুলিশ এফসি যেন জয়ের পণ করে মাঠে নেমেছিল। বিরতির পর ঠিকই তপু বর্মণদের প্রথম হারের তিক্ত স্বাদ দিয়েছে পুলিশ। বাংলাদেশ ফুটবল লিগে তারা ২-১ গোলে বসুন্ধরা কিংসকে হারিয়েছে। অন্যম্যাচে মোহামেডান আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। এছাড়া ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শনিবার তৃতীয় মিনিটেই কিংসকে চমকে দেয় পুলিশ। ওরগিয়েন তিসেরাংয়ের পাসে বল পেয়ে নিখুঁত শটে গোলকিপার আনিসুর রহমান জিকোর পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন রাব্বি হোসেন রাহুল। এগিয়ে যাওয়ার পর গোল আগলে রাখার দিকেই মনোযোগী হয় পুলিশ।

দোরিয়েলতন ও ইমানুয়েল সানডের কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অবশেষে ৩২ মিনিটে সমতায় ফিরে কিংস। বক্সের ভেতর থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ফয়সাল আহমেদ ফাহিম। এ নিয়ে লিগে তার গোল হলো ৫টি।

দ্বিতীয়ার্ধেও পুলিশ রক্ষণ জমাট রেখে পাল্টা আক্রমণ নির্ভর কৌশলে খেলতে থাকে। ৭০ মিনিটে ডান দিক থেকে আসা ক্রস ওভারহেড কিকে ক্লিয়ার করে কিংসের ত্রাতা সাদ উদ্দিন। ৮৬ মিনিটে দীপক রায়ের বুলেট গতির শট কিংসের ক্রসবার ঘেঁষে বাইরে যায়।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কিংসকে আবারও স্তব্ধ করে দেয় পুলিশ। সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন উগান্ডার মিডফিল্ডার শাফিক কাগিমু। এই গোলেই কিংসের প্রথম হার নিশ্চিত হয়।

মোহামেডানের ম্যাচটি হয়েছে কুমিল্লায়। ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে মেহেদী হাসান মিঠুর গোলে এগিয়ে যায় মোহামেডান। যদিও তাদের শুরুর অগ্রগামিতা স্থায়ী ছিল কয়েক মিনিট!

দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছিলেন আরামবাগের এক খেলোয়াড়, কিন্তু মোহামেডানের এক ডিফেন্ডারের চার্জে বল চলে যায় আমির হাকিম বাপ্পীর কাছে। কিছুটা জায়গা করে নিয়ে বাম পায়ের জোরাল শটে মোহামেডানের জালে বল জড়িয়ে দেন তিনি।

৭৬ মিনিটে সতীর্থের থ্রু পাস নিয়ন্ত্রণে নিতে ছুটেছিলেন মোহামেডানের মোহাম্মদ জুয়েল। একই সময় পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলকিপার আজাদ হোসেন, বল গ্রিপে নিয়ে নিশ্চিত গোল বাঁচান তিনি। তবে জুয়েলের সংঘর্ষে ব্যথা পেয়ে মাঠে পড়ে থাকেন কিছুক্ষণ। চিকিৎসা নিয়ে বাকিটা সময় পোস্ট আগলে রেখে মূল্যবান ১ পয়েন্ট এনে দেন তিনি। এই পয়েন্টের সুবাদে লিগ টেবিলে তলানি থেকে একধাপ উপরে উঠে এসেছে আরামবাগ। আর সপ্তম রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে কিংস। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফর্টিস। ১৩ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ তৃতীয়, ১০ পয়েন্ট নিয়ে পুলিশ এফসি আছে চতুর্থ স্থানে। দেশের ফুটবলের ঐতিহ্যবাহী দুই দল আবাহনী ও মোহামেডান আছে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী