ফিফা র‌্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন নেই বাংলাদেশের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৫

ফিফার পুরুষ দলের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের পরিবর্তন হয়নি। আগের মতোই ১৮০তম স্থানে রয়েছে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। 

মূলত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের পর ফিফা উইন্ডোতে ম্যাচ না থাকায় র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনও পরিবর্তন হয়নি। বাংলাদেশের মতো র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানগুলোও অপরিবর্তিত। স্পেন এক নম্বরে রয়েছে। তারপর শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। 

বাংলাদেশ নভেম্বর উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল। র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থানে নড়চড় না হলেও ওই ম্যাচের প্রভাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট কিছুটা কমেছে। নভেম্বর মাসে ছিল ৯১১.১৯ পয়েন্ট। ডিসেম্বরে হয়েছে ৯১১.১০। 

আগামী মার্চে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। তার আগে প্রীতি ম্যাচও রয়েছে।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেলো জি এন্টারটেইনমেন্ট
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি