এবার অধিনায়ক হয়ে ফুটসালে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাবিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৫

প্রথমবার হতে যাওয়া সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ১৫ সদস্যের চূড়ান্ত  দল ঘোষণা করেছে বাফুফে। তাতে সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনকে অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হয়েছে। 

ফুটবলে ইংলিশ কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহ করে বাদ পড়া ডিফেন্ডার মাসুরা পারভীন এবং দুই ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার ও সুমাইয়া মাতসুশিমাও ফুটসাল দলে জায়গা পেয়েছেন। এছাড়া দীর্ঘদিন পর ফুটবল থেকে দূরে থাকা মিশরাত জাহান মৌসুমী আছেন দলটিতে।

সুমাইয়া,মাসুরা এবং কৃষ্ণাকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থসহ অধিনায়ক করা হয়েছে। মেয়েদের দলেরও দায়িত্বে থাকছেন ইরানি কোচ সাঈদ খোদারাহমি।

প্রথমবার আয়োজিত হতে যাচ্ছে মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ২০২৬ সালের ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি হবে টুর্নামেন্ট। ছেলেদের মতো মেয়েদের আসরেও সাতটি দেশ অংশ নিচ্ছে। 

বাংলাদেশ ছাড়া অংশ নিতে যাওয়া ৭টি দেশ হল-ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সবশেষ মালদ্বীপের বিপক্ষে খেলবে সাবিনারা।

বাংলাদেশ ফুটসাল দল:

সাবিনা খাতুন (অধিনায়ক), সুমাইয়া মাতসুশিমা, মাসুরা পারভীন, কৃষ্ণারানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নিলা, মারজিয়া, রাত্রি মনি, সুমি খাতুন, মিশরাত জাহান মৌসুমি, ইতি রানী, সাথী বিশ্বাস, স্বপ্না আক্তার জিলি।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি