ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে প্রাণ গেলো ভ্যালেন্সিয়া কোচ ও তার তিন সন্তানের

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫

ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনায় মারা গেছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার একজন কোচ। ওই ঘটনায় পরিবারের তিন সদস্যেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভ্যালেন্সিয়া।

ভ্যালেন্সিয়া এক বিবৃতিতে জানায় প্রাণ হারানো কোচের নাম ফার্নান্দো মার্টিন। তিনি মূলত নারী ‘বি’ দলের কোচ ছিলেন, ‘স্থানীয় কর্তৃপক্ষের নিশ্চিত তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় ভ্যালেন্সিয়া সিএফ ফেমেনিনো বি দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তার তিন সন্তানের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত।’

ইন্দোনেশিয়া ও স্পেনের কর্তৃপক্ষ শনিবার জানায়, শুক্রবার চরম বৈরী আবহাওয়ার মধ্যে ১১ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার পর মার্টিন এবং তার তিন সন্তান নিখোঁজ হন। ঘটনাটি ঘটে জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে। তারা আরও জানান, মার্টিনের স্ত্রী ও এক কন্যা, পাশাপাশি চারজন ক্রু এবং এক ট্যুর গাইডকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং সবাই নিরাপদ আছেন।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (এসএআর) স্থানীয় মিশন সমন্বয়কারী ফাতুর রহমান রয়টার্সকে জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে অভিযান তখনও চলছিল।

ভ্যালেন্সিয়া কোচের মৃত্যুতে রিয়াল মাদ্রিদ ৪৪ বছর বয়সী মার্টিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তিনি স্পেনের দ্বিতীয় স্তরের ফুটবলে সাবেক খেলোয়াড় ছিলেন এবং চলতি বছর ভ্যালেন্সিয়া নারী দলের ‘বি’ স্কোয়াডের কোচ হিসেবে নিয়োগ পান।

 

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি