এবার টিকটকে থাকবে বাংলাদেশের ফুটবলও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৫, ১১:২০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:২০

দেশের ফুটবল প্রসারে বিভিন্ন ডিজিটাল প্রচার মাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছে বাফুফে। এবার অফিশিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে জনপ্রিয় শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী এক বছরের জন্য টিকটকের সঙ্গে চুক্তি করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বাফুফে ভবনে চুক্তি স্বাক্ষরের পর

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাফুফের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এটি ফুটবলের সঙ্গে সমর্থকদের সম্পৃক্ততা আরও বৃদ্ধি করবে এবং কনটেন্ট ক্রিয়েটরদের জাতীয় ফুটবল ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করবে বলে আশা প্রকাশ করেছে বাফুফে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে লিখেছে, বাংলাদেশে ফুটবল বরাবরই জনপ্রিয় ও আবেগঘন খেলাগুলোর একটি। পুরুষ, নারী ও যুব ফুটবলে আগ্রহ ক্রমেই বাড়ছে। তরুণ প্রজন্ম যখন মোবাইলভিত্তিক শর্ট ভিডিও কনটেন্টের মাধ্যমে খেলাধুলা উপভোগ করছে, তখন এই পার্টনারশীপের মাধ্যমে বাফুফে আরও বেশি দর্শকদের কাছে পৌঁছাতে পারবে।

ফুটবলের বিভিন্ন দিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেখা যাবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ মাস টিকটক বাফুফের প্রধান ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতে ম্যাচের হাইলাইটস, খেলোয়াড়দের গল্প, অনুশীলনের মুহূর্ত, সমর্থকদের প্রতিক্রিয়া এবং বাফুফের বিভিন্ন কার্যক্রমের এক্সক্লুসিভ কনটেন্ট প্রকাশ করা হবে। বছরব্যাপী একটি ‘অলওয়েজ-অন’ কনটেন্ট কৌশলের মাধ্যমে এই পার্টনারশীপ বাস্তবায়িত হবে, যেখানে থাকবে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে হ্যাশট্যাগ চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ ম্যাচ-ডে অ্যাক্টিভেশন, যা পুরো মৌসুমজুড়ে দর্শকসংখ্যা ও অংশগ্রহণ বাড়াবে।

/টিএ/এসটি/আরকে/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান