বছরের শুরুতে এমবাপ্পেকে নিয়ে দুঃসংবাদ পেলো রিয়াল মাদ্রিদ 

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬, ১৭:৪০আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৭:৪০

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব জানিয়েছে, হাঁটু মচকেছে কিলিয়ান এমবাপ্পের। 

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের ওপর রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের করা পরীক্ষার পর তার বাঁ হাঁটুতে মচকানো ধরা পড়েছে। তার অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।’

চোটে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি রিয়াল। তবে ফরাসি তারকার ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, অন্তত তিন সপ্তাহ খেলতে পারবেন না এমবাপ্পে।

চলতি মৌসুমে লা লিগায় ১৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। ফলে রবিবার ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে লিগ ম্যাচে তার খেলা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। শীতকালীন বিরতির পর এটি হবে লস ব্লাঙ্কোসদের প্রথম লিগ ম্যাচ। বর্তমানে চার পয়েন্টে পিছিয়ে বার্সেলোনার পেছনে রয়েছে রিয়াল মাদ্রিদ।

চোটের কারণে ৮ জানুয়ারি সৌদি আরবে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল, লেভান্তের বিপক্ষে লিগ ম্যাচ এবং সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও মিস করতে পারেন এমবাপ্পে। 

কবে বা কীভাবে এই চোট পেয়েছেন, সে বিষয়ে কিছু জানায়নি রিয়াল মাদ্রিদ। তবে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে ছিলেন এমবাপ্পে। বুধবার তার এমআরআই স্ক্যান করা হয়।

২০২৫ সালটা দারুণ কেটেছে এমবাপ্পের। এক পঞ্জিকা বর্ষে ৫৯ গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব রেকর্ডে ভাগ বসিয়েছেন। তাছাড়া অনেক ম্যাচেই দলকে টেনে নিয়ে গেছেন তিনি। চাপে থাকা কোচ জাবি আলোনসোর ওপর কিছুটা চাপও কমিয়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী