ছুটি মিললেও মিলবে না বেতন, তবু দেশের হয়ে খেলবেন কানাডাপ্রবাসী রাহবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ জানুয়ারি ২০২৬, ২০:২০আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ২১:৩৮

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুক্রবার থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ছেন বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দল। ব্যাংককের মাটিতে ভালো ফলাফল করতে মুখিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিশেষ করে ছেলেদের দলের অধিনায়ক ও কানাডা প্রবাসী খেলোয়াড় রাহবার ওয়াহেদ খানের দেশপ্রেম ও ত্যাগ এখন আলোচনায়। 

কানাডায় একটি প্রতিষ্ঠানে কর্মরত রাহবার খান সাফ টুর্নামেন্টে অংশ নিতে কর্মস্থল থেকে বিনা বেতনে ছুটি নিয়েছেন। ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেন, “রাহবার কানাডায় জব করেন। দেশের জন্য তিনি নিজের বেতন বিসর্জন দিয়ে ছুটিতে আসছেন। ঢাকায় ক্যাম্পে না থাকতে পারলেও পরশু তিনি থাইল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। এটি দেশের জন্য এক বড় ত্যাগ।” 

ব্যাংককে আগামী ১৪ জানুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপরের ম্যাচগুলো যথাক্রমে—১৬ জানুয়ারি বাংলাদেশ বনাম মালদ্বীপ, ১৮ জানুয়ারি বাংলাদেশ বনাম ভুটান, ২০ জানুয়ারি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ২২ জানুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান, ২৪ জানুয়ারি বাংলাদেশ বনাম নেপাল। 

উভয় দলের (ছেলে ও মেয়ে) প্রধান কোচ ইরানের সাঈদ খোদারাহমি দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এশিয়ান কাপ বাছাইয়ের চেয়ে এবার আমাদের প্রস্তুতি অনেক ভালো। আমি আশাবাদী বাংলাদেশ সাফে ভালো কিছু করবে।”

সংবাদ সম্মেলনে দলের সহ-অধিনায়ক মো. তুহিন বলেন, “আমরা দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। লক্ষ্য একটাই—ভালো ফলাফল নিয়ে দেশে ফেরা।” 

/টিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী