নতুন বছরে শুরুটা ভালো হলো না রোনালদোর 

স্পোর্টস ডেস্ক 
০৩ জানুয়ারি ২০২৬, ১০:২২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:২৬

নতুন বছরের শুরুতে জয় পায়নি ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর। গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেছেন পর্তুগিজ তারকা। ম্যাচও হারতে হয়েছে তার দলকে।  

সৌদি প্রো লিগে জেদ্দায় রাতে আল আহলির বিপক্ষে ৩-২ গোলে হেরেছে আল নাসর। এতে চলতি মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেলো রোনালদোর দল। 

রোনালদো দলকে অন্তত এক পয়েন্ট এনে দিতে পারতেন। দল যখন ২-৩ গোলে পিছিয়ে, সমতায় ফেরানোর দারুণ এক সুযোগ হারান ৪০ বছর বয়সী ফরোয়ার্ড। গোলকিপারকে একা পেয়ে আল আহলির গোলকিপার আবদুল রহমান আল-সানবির হাতেই যেন বলটা তুলে দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। 

এর আগে, লিগে টানা ১০ ম্যাচ জয়ের পর গত মঙ্গলবার আল ইত্তিফাকের বিপক্ষে ড্র করে আল নাসর। সেই ড্রয়ের পর এবার হারই দেখলো জর্জে জেসুসের ক্লাব। আর এই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় এখন রোনালদোর দলের। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা আল হিলাল পয়েন্ট ২৯। আজ দামাক এফসিকে হারাতে পারলেই আল নাসরকে টপকে শীর্ষে উঠে যাবে আল হিলাল।

/টিএ/আরকে/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান