আবাহনীর দারুণ জয়, কিংসকে আটকে দিয়েছে ফকিরেরপুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জানুয়ারি ২০২৬, ১৯:৪১আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৯:৪১

নতুন বছরের শুরুটা দারুণ জয়ে রাঙিয়েছে আবাহনী। বাংলাদেশ ফুটবল লিগে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে হারিয়েছে আকাশী-নীল জার্সি ধারিরা। আবাহনী জিতলেও হোঁচট খেয়েছে বসুন্ধরা কিংস। ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সঙ্গে ৩-৩ ড্র করেছে মারিও গোমেজের দল।

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে কোনও চ্যালেঞ্জই জানাতে পারেনি আরামবাগ ক্রীড়া সংঘ।

নবম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৬০ মিনিটে আবারও জালের দেখা পান মালির স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতে। মাঝে ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন ব্রাজিলিয়ান  ব্রুনো মাতোস।

মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বসুন্ধরা কিংস এদিন ফকিরেরপুলের জালে ছয় মিনিটে ৩ গোলের ঝড় বইয়ে দেয়। ২৩ মিনিটে সাদউদ্দিন দলকে এগিয়ে নেওয়ার পর, দোরিয়েলতন গোমেজ ২৫ ও ২৯ মিনিটে জোড়া গোল করেন।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে ১৩ মিনিটে ম্যাচের দৃশ্যপট বদলে দেয় ফকিরেরপুল। ৭৭ মিনিটে জাহিদ হোসেন ব্যবধান কমানোর পর, ৮৪ মিনিটে ইরফান হোসেন লক্ষ্যভেদ করলে ম্যাচ জমে ওঠে। ৯০ মিনিটে বেন ইব্রাহিম জালের দেখা পেলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফকিরেরপুল।

এদিকে  শুরুটা ভালো হয়নি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির। পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।

তবে বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডাব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। প্রথমার্ধের শেষ দিকে পা ওমার বাবু এবং দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ওকাফোর গোল পান।

লিগের প্রথম পর্ব শেষে বসুন্ধরা কিংস ও ফর্টিসের পয়েন্ট সমান ১৮ করে। দুদলের জয়, হার এবং ড্রও সমান। তবে গোল ব্যবধানে এগিয়ে কিংস শীর্ষে, ফর্টিস দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ তৃতীয় এবং ১৪ পয়েন্ট নিয়ে পুলিশ আছে চতুর্থ স্থানে। আবাহনী ১৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

এদিকে মধ্যবর্তী দল বদল ৪ থেকে ৩১ জানুয়ারি হবে। এই সময়ে ফেডারেশন কাপ বা লিগে কোনও ম্যাচ থাকবে না।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি