সান্তোসে নতুন চুক্তি নেইমারের

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৩আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৩

সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন নেইমার। মঙ্গলবার ব্রাজিলের ক্লাবটি এমন তথ্য জানিয়েছে। সাম্প্রতিক ইনজুরির ধকল সামলেও বিশ্বকাপ দলে ফেরার আশা ছাড়ছেন না ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। নতুন চুক্তিতে তিনি ২০২৬ সালের শেষ পর্যন্ত সান্তোসে থাকবেন। 

নেইমার ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাবটিতে যোগ দেন। ব্রাজিলিয়ান শীর্ষ লিগে ক্লাবটির টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখেন তিনি। শেষ পাঁচ ম্যাচে পাঁচ গোল করে দলকে বড় সহায়তা দেন।

ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নেইমার বলেছেন, ‘সান্তোসই আমার জায়গা, এখানে ঘরের মতো অনুভব করি। তোমাদের সঙ্গে আমি সেই স্বপ্নগুলো পূরণ করতে চাই, যেগুলো এখনও অপূর্ণ।’ 

ব্রাজিলিয়ান তারকা দীর্ঘদিন ধরে ইনজুরিতে ভুগছেন। গত মাসে হাঁটুর সফল অস্ত্রোপচারও করেছেন তিনি।

বার্সেলোনা ও প্যারিস সেন্ত জার্মেইয়ের সাবেক এই তারকা ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোলের মালিক। তবে ২০২৩ সালের পর থেকে পাঁচবারের বিশ্বকাপজয়ী দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার। গত অক্টোবরে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানান, দলে ফেরার জন্য নেইমারকে পুরোপুরি ফিট থাকতে হবে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, মরক্কো ও হাইতি।

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী