আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ সেনেগাল 

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৬, ১৩:২৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৩:৩৪

টাইব্রেকারে নাইজেরিয়াকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে উঠেছে মরক্কো। বুধবারের সেমিফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকার পর খেলা টাইব্রেকারে গড়ালে তাতে ৪-২ ব্যবধানে জেতে স্বাগতিকরা।

টাইব্রেকারে মরক্কোর হয়ে জয়সূচক পেনাল্টিটি করেন ইউসুফ এল নেসিরি। আর গোলকিপার ইয়াসিন বোনো দুর্দান্ত নৈপুণ্যে দুটি পেনাল্টি ঠেকিয়ে বীরত্ব দেখান। নাইজেরিয়ার গোলরক্ষক স্ট্যানলি নওয়াবালি একটি পেনাল্টি ঠেকালেও বোনোর কাছে শেষ পর্যন্ত হার মেনেছেন তিনি।

রাবাতের প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি দেখতে হাজির ছিলেন ৬৫ হাজার ৪৫৮ জন দর্শক। বেশিরভাগই ছিলেন মরক্কোর সমর্থক।

এই জয়ে একই ভেন্যুতে রবিবার ফাইনালে সেনেগালের মুখোমুখি হবে মরক্কো। অন্য সেমিফাইনালে সেনেগাল ১-০ গোলে মিসরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। 

উল্লেখ্য, ১৯৭৬ সালে প্রথম শিরোপা জয়ের পর দ্বিতীয়বারের মতো আফ্রিকা কাপের শিরোপা জয়ের হাতছানি মরক্কোর সামনে।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি