২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জানুয়ারি ২০২৬, ০০:০৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্যালারিতে বসে খেলা দেখার স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি ফুটবলপ্রেমী। প্রতিবারের মতো এবারও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর জন্য টিকিট বরাদ্দ রেখেছে। ‘নন-প্লেয়িং কান্ট্রি’ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফার কাছ থেকে ৩৩০টি টিকিট কেনার সুযোগ পাবে। শনিবার (১৭ জানুয়ারি) বাফুফের জাতীয় টিমস কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়। 

কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান সাংবাদিকদের জানান, “নন-প্লেয়িং কান্ট্রি হিসেবে আমাদের ৩৩০টির বেশি টিকিট পাওয়ার সুযোগ নেই। রবিবার (১৮ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পর্যন্ত টিকিটের জন্য বাফুফেতে আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।” 

বিশ্বকাপের টিকিটের জন্য বরাবরই বাফুফের ওপর ব্যাপক চাপ থাকে। বরাদ্দ কম হওয়ায় বাফুফে কিছু নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী এই টিকিট বণ্টন করবে। এক্ষেত্রে বাফুফের নির্বাহী কমিটি, ক্লাবসমূহ, সাবেক ও বর্তমান ফুটবলার, ক্রীড়া সাংবাদিক, পৃষ্ঠপোষক, সমর্থক ও ফুটবল সংগঠকরা প্রাধান্য পাবেন। তবে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের চাহিদাও বিবেচনা করা হবে।

২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা (৪৮টি) এবং ভেন্যু বৃদ্ধি পাওয়ায় ফিফা এবার সদস্য দেশগুলোর জন্য বরাদ্দ কিছুটা বাড়িয়েছে। ফলে বাফুফেও গত আসরের তুলনায় এবার বেশি টিকিট পাচ্ছে। আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে বাফুফে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী